Thursday, June 4, 2026

পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় সংশোধন

Date:

Share post:

আসন্ন পুরভোটের প্রার্থী তালিকায় বেশকিছু সংশোধন করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কিছু ত্রুটি থাকায় ওয়েবসাইটে দেওয়া প্রার্থী তালিকা তড়িঘড়ি বদল করল তৃণমূল। নতুন তালিকা পাঠানো হল জেলা সভাপতিদের। নতুন তালিকায় সই করেছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই জানা যাচ্ছে তৃণমূল সূত্রে।

দার্জিলিং বাদে বাকি ১০৭টি পুরসভার ভোটের জন্য আজ, শুক্রবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যরা।

পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে ছিলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত করা হয়েছে তালিকা। এর কিছুক্ষণ পরই ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে একটি তালিকা প্রকাশ করা হয়। যা নিয়ে বেশকিছু বিভ্রান্তি তৈরি হয়। যেমন, এবার পুরভোটে কোনও দলীয় বিধায়ককে প্রার্থী করছে না তৃণমূল, এমনটাই ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু প্রকাশিত তালিকায় দেখা যায়, মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে মহেশতলারই বিধায়ক দুলাল দাসকে।

আবার বীরভূমের রামপুরহাট পুরসভায় দুটি পৃথক ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে সৌমেন ভগৎ এবং মীনাক্ষী ভগৎকে। যাঁরা একই পরিবারের। এবং তা নিয়েও বিতর্ক হয়। কারণ পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা ছিল, একই পরিবার থেকে একাধিক ব্যক্তিকে টিকিট দেওয়া হবে না। বিষয়টি গোচরে আসতে দেরি হয়নি শীর্ষ নেতৃত্বের।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওয়েবসাইট ও ফেসবুকে প্রকাশিত প্রার্থী তালিকায় বেশকিছু রদবদল করা হয়েছে (প্রায় ২০ শতাংশ সংশোধন)। এবং তা দ্রুত সংশোধন করে সংশ্লিষ্ট জেলা সভাপতিদের কাছে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে ঠিক কোন কারনে দলের অফিসিয়াল ফেসবুক ও ওয়েবসাইটে এমন বিভ্রান্তিকর প্রার্থী তালিকা প্রকাশিত হল তা নিয়ে এখনও শীর্ষ নেত্ত্বের তরফে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন- Z ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাখ্যান, দোষীদের বিরুদ্ধে UAPA ধারায় মামলার দাবি ওয়েইসির

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...