Saturday, April 4, 2026

Vvs Laxman: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় দলের প্রশংসায় ভিভিএস লক্ষণ

Date:

Share post:

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ( U-19 World Cup) জয় পেতেই ভারতীয় দলের ( India Team) প্রশংসায় মাতলেন এনসিএ-এর ( NCA) প্রধান ভিভিএস লক্ষণ (VVS Laxman)। ক্রিকেটারদের  ‘সহনশীলতা এবং ইতিবাচক মনোভাবে’র প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। করোনায় জর্জরিত হয়ে বিশ্বকাপের মাঝামাঝি সময়ে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ভারতীয় দল। কোনও ভাবে ১১ জনকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাঠে নামিয়েছিল ভারত। তবে সেই প্রতিকূলতা কাটিয়ে উঠে রেকর্ড পঞ্চমবার ভারতীয় অনুর্ধ্ব-১৯ ক্রিকেটারদের হাতে উঠে যুব বিশ্বকাপের ট্রফি। আর তারপরই লক্ষ্মণ অভিনন্দন জানালেন দল-সহ নির্বাচন কমিটিকেও।

সাংবাদিক সম্মেলনে লক্ষণ বলেন,”আমি এই দলের নির্বাচন কমিটিকে অভিনন্দন জানাতে চাই। এই কমিটি নতুন ছিল। এই যুব ক্রিকেটারদের চিহ্নিত করা তাঁদের জন্য বেশ চ্যালেঞ্জিং একটি কাজ ছিল। এরপর আমি ঋষিকেশ কণিতকরের নেতৃত্বাধীন কোচিং স্টাফের কথা বলতে চাই। সাই রাজ, মণীশ এবং বাকি সব কোচিং স্টাফ একসঙ্গে থেকে এই যুব ক্রিকেটারদের একজোট করে রেখেছিলেন। তার সাফল্য খেলায় দেখা গিয়েছে।”

এরপাশাপাশি লক্ষণ আরও বলেন,” এই বিশ্বকাপ চলাকালীন ছেলেদের কী হাল ছিল, তা আমরা সবাই জানি। করোনায় জর্জরিত হয়েও যেভাবে ছেলেরা সহনশীলতা এবং ইতিবাচক মনোভাবে দেখিয়েছে তা অসাধারণ। আমি মনে করি এর জন্য বিসিসিআইয়েরও প্রশংসা প্রাপ্য। প্রতিটি বয়স ভিত্তিক ক্যাটাগোরির খেলোয়াড়দের বিসিসিআই বহু সংখ্যক ম্যাচ খেলার সুযোগ করে দেয়। তা সে অনুর্ধ্ব-১৬, অনুর্ধ্ব-১৯ বা অনুর্ধ্ব-২৩ হোক। তবে করোনার কারণে এবার অনুর্ধ্ব-১৯ দল সেই অর্থে কোনও টুর্নামেন্টে খেলতে পারেনি বিশ্বকাপের আগে। তাই এই বিশ্বকাপ জয় আরও বেশি দুর্দান্ত। এই জয় খুবই গুরুত্বপূর্ণ তবে এটা তাদের শেখার পথে একটি ধাপ মাত্র।”

আরও পড়ুন:Sourav Ganguly: যশ ধুল, রাজ বাওয়াদের ৪০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার , ঘোষণা বিসিসিআই সভাপতির

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...