Thursday, May 14, 2026

Weather Forecast:বিদায় বেলায় শীতের ঝোড়ো ইনিংস, আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা

Date:

Share post:

এ যেন ক্রিজে টিকে থাকার লড়াই। মাঘের শেষে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত। সোমবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শহর।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও দু’দিন থাকবে শীতের আমেজ। তারপর থেকেই তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে।

আরও পড়ুন:Babul Supriyo: গোয়ায় প্রচারে গিয়ে আক্রমণের শিকার বাবুল, টুইটে জানালেন তৃণমূল নেতা

সোমবার তিলোত্তমার আকাশ পরিষ্কার। থাকবে বলে জানিয়েছে আলিপুর। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩.২ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর থেকে সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি বাড়বে। এই ভাবে ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে থাকবে বলে পূর্বাভাস।

এবার শীতের ইনিংস শুরু করতেই বারেবারে বাধা পড়েছে ঠান্ডা। প্রকৃতির খামখেয়ালিপনায় বাধ সেজেছে বৃষ্টি। কোথাও হয়েছে শিলাবৃষ্টি । সমতলে বৃষ্টিও হয়েছে তেমন উত্তরবঙ্গে তুষারপাত। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, লেপ-কম্বলের দিন শেষ। তবে আরও কয়েকদিন রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ।

Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...