Sunday, May 3, 2026

প্রাণঘাতী হামলার শিকার হওয়া ওয়েইসির দীর্ঘায়ু কামনায় ১০১ ছাগল বলি ব্যবসায়ীর

Date:

Share post:

উত্তরপ্রদেশ সফরে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন এআইএমআইএম(AIMIM) সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি(Asaduddin Owaisi)। তাঁর গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি চালায় দুষ্কৃতীরা(criminals)। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে আসা প্রিয় সাংসদের মঙ্গলকামনায় এবার ১০১ টি ছাগ বলি দিলেন জনৈক এক ব্যবসায়ী(Businessman)।

জানা গিয়েছে, প্রাণঘাতী এই হামলার পর বিগত কয়েকদিন ধরেই ওয়েইসিরর সর্মথকরা বিভিন্ন জায়গায় তাঁর দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করছেন। এদিন হিন্দু মতে ওয়েইসির মঙ্গল কামনায় ছাগ বলি দিয়ে প্রার্থনা করলেন জনৈক এই ব্যবসায়ী। বলিদানের সময় সেখানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার(Telengana) মালাকপেটের বিজেপি বিধায়ক(BJP MLA) এবং ওয়েইসির দলের সদস্য আহমেদ বালালাও।

আরও পড়ুন:Murder-maniktala : বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ছুরিকাহত যুবক, উদ্ধার দেহ

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গাড়িতে দুষ্কৃতী হামলার পর সংবাদমাধ্যমকে আসাদুদ্দিন জানিয়েছিলেন “আমি দিল্লি যাচ্ছিলাম মীরাটের কিঠাউর থেকে। সেই সময়ই ছাজরসি টোল প্লাজার কাছে আমার গাড়িতে দুই দুষ্কৃতী ৩-৪ রাউন্ড গুলি চালায়। আমার গাড়ির চাকা ফেঁসে গিয়েছে। পরে আমি অন্য গাড়িতে ঘটনাস্থল থেকে ফিরি।” এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দাবি অনুযায়ী ওয়েইসির বক্তৃতা শুনে মাথাগরম হওয়ার পরেই তাঁকে হত্যার চক্রান্ত করে তারা। পাশাপাশি পুলিশ সূত্র জানিয়েছে, বেশ কয়েক দিন ধরেই হামলার পরিকল্পনা করছিল শচীন ও শুভম। তারা জানিয়েছে, এই ক’দিনে তারা ওয়েইসির সব জনসভা ও নির্বাচনী প্রচারের সাক্ষী থেকেছে। কিন্তু হামলার সুযোগ পায়নি। যেটা বৃহস্পতিবার সন্ধ্যায় মিলে যাওয়ায় তখনই গুলি চালাতে থাকে তারা।

Related articles

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...
বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 294
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে