Saturday, March 14, 2026

Accident Followup: দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্টের মৃত্যু: ঘটনাস্থল ঘুরে দেখল ফরেন্সিক দল

Date:

Share post:

বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ট্রাফিক সার্জেন্ট (Traffic Sargent) শশীভূষণ মিঞ্জের। সেই ঘটনায় এবার তদন্তে নামল ফরেনসিক (Forensic) দল। মঙ্গলবার, সকালে দুর্ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ফরেন্সিক দলের সদস্যরা। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখেন তারা। এদিন, কলকাতা পুলিশের শীর্ষ স্থানীয় আধিকারিকদের উপস্থিতিতে তিলজলা ট্রাফিক গার্ডে (Tiljala Traffic Gaurd) গার্ড অফ অনার দেওয়া হয় নিহত ট্রাফিক সার্জেন্টকে।

সোমবার বিকাল ৪টে নাগাদ পূর্ব কলকাতার বাসন্তী হাইওয়ে দিয়ে বাইকে যাচ্ছিলেন শশীভূষণ মিঞ্জ নামে ওই ট্রাফিক সার্জেন্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময় তাঁর বাইকের সামনের চাকা একটি গর্তে পড়ে যায় ৷ বাইক থেকে ছিটকে পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার শরীরের বাইরে থেকে কোনও চোট দেখা যায়নি। কিন্তু অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান।

আরও পড়ুন- লখনউয়ের চিকন ও চিকেন কাবাব: উত্তর প্রদেশ সফরে মমতা জানালেন তাঁর পছন্দ

মঙ্গলবার, দুর্ঘটনাস্থল খতিয়ে দেখতে যায় কলকাতা পুলিশের ফরেন্সিক টিম। দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি রয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানায়। সেটিও পরীক্ষা করে দেখে ফরেন্সিক টিম। সার্জেন্টের দেহের ময়নাতদন্তের সময়ও ছিল ফরেন্সিক দল। তিলজলা ট্রাফিক গার্ডে গার্ড অফ অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার, জয়েন্ট সিপি, অ্যাডিশনাল সিপি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা।


 

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...