Thursday, May 14, 2026

Rail Accident:পরীক্ষা হত না ইঞ্জিনের,রেলের কারণেই ময়নাগুড়ির ভয়াবহ দুর্ঘটনা

Date:

Share post:

ময়নাগুড়ির রেল দুর্ঘটনার তদন্ত রিপোর্ট জমা পড়ল । কমিশন অফ রেলওয়ে সেফটি রেল দফতরে এই রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে পরিষ্কার জানানো হয়েছে ,ইঞ্জিনে ত্রুটির কারণেই এই দুর্ঘটনা হয়েছে। ফলে দোমহানি রেল দুর্ঘটনায় রেলওয়ে ট্র্যাকের কোনও সমস্যা ছিল না। রেলমন্ত্রকের কারণেই প্রচুর মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:মুকুল বিজেপি নাকি তৃণমূল? আজ বিধানসভায় ফয়সালা জানাবেন অধ্যক্ষ

তদন্ত রিপোর্টে রেলের সুরক্ষা কমিটি কী লিখেছে?লিখেছে-
১। যথাসময়ে রেলের ইঞ্জিন পরীক্ষা করা হয়নি।
২।রেলের নিয়ম প্রতি সাড়ে চার হাজার কিলোমিটার চলার পর ইঞ্জিন পরীক্ষা করা হবে।এক্ষেত্রে ইঞ্জিনটি সাড়ে ১২ হাজার কিলোমিটার চলার পরও পরীক্ষা করা হয়নি।
৩। এই ট্রেনটি আগ্রা ডিভিশনে চলতো এবং প্রয়োজনে যে কোনও ডিভিশনে পাঠানো হত। ফলে কোনওরকম যান্ত্রিক ত্রুটি পরীক্ষা না করেই ট্রেনটিকে চালানো হয়েছিল।

প্রশ্ন যাদের গাফিলতিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তাদের বিরুদ্ধে রেলমন্ত্রক কতটা কড়া পদক্ষেপ নেবে, সেটাই দেখার। কারণ এদের গাফিলতিতেই প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...