Thursday, May 14, 2026

সন্ধ্যাদি শেষ বয়সে অপমানিত হয়েছেন: গীতশ্রীর প্রয়াণে পদ্মশ্রী প্রসঙ্গ তুলে উষ্মা প্রকাশ মমতার

Date:

Share post:

শেষ বয়সে কেন্দ্রীয় সরকারের দেওয়া ‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখ্যান করেছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়(Sandhya Mukherjee)। যা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছিল শেষ বয়সে তাঁকে অপমান করেছে বিজেপি সরকার। মঙ্গলবার রাতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এদিন কোচবিহার থেকে সেই পদ্মশ্রী(Padmasree) বিতর্ক তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানালেন, শেষ বয়সে তিনি একটা ধাক্কা খেয়েছেন। অপমানিত হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভারতরত্ন(Bharat Ratna) বললেও ভুল হবে না, বলেও জানান মুখ্যমন্ত্রী।

বুধবার কোচবিহারে বীর চিলা রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়ানের শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “সন্ধ্যাদি আমার খুব পছন্দের মানুষ। খুব প্রিয় মানুষ। ওঁকে ভারতরত্ন বললে ভুল হবে না। হয়তো জীবনে কিছুই পায়নি। কিন্তু মানুষের যে ভালবাসা, তা কখনও একটা পদ্মশ্রী বা একটা হতশ্রীতে হয় না। পদ্মশ্রী একটা সম্মানের, হতশ্রী আমরা বিপরীত শব্দ ব্যবহার করি। কিন্তু পদ্মশ্রী আর হতশ্রী এক নয়। পদ্মশ্রী সম্মানের।”

আরও পড়ুন:Sandhya Mukhopadhyay: ‘কিছুক্ষন আরও না হয় রহিতে কাছে ‘ – শেষ শ্রদ্ধা ‘গীতশ্রী’কে 

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, “পদ্মশ্রীর উপরে ওপরে আরও দু-তিনটি পুরস্কার আছে। সেই পুরস্কারগুলো তাঁর অনেকদিন আগে প্রাপ্য ছিল। জীবনের শেষ বয়সে তিনি একটা ধাক্কা খেয়েছেন। তিনি অসম্মানিত বোধ করেছেন। আমরা তার জন্য ব্যথিত, শোকাহত, মর্মাহত।” একই সঙ্গে এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, “এখানকার অনুষ্ঠান ছেড়ে আমি কলকাতা যাব, তারপর তাঁর মরদেহ নিয়ে বেরোব। রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুট দিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন করব।”

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...