Thursday, May 14, 2026

আবারও করোনার নয়া প্রজাতি নিয়ে সতর্ক করল হু

Date:

Share post:

বিশ্ব জুড়েই করোনার সংক্রমণ ক্রমশ কমে আসছে। যে কারণে বহু দেশ করোনা (Coronavirus) বিধিনিষেধ শিথিল করেছে। কিন্তু এরই মধ্যে ওমিক্রনের নতুন সাব স্ট্রেনের বিষয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। হু-র কোভিড টেকনিক্যাল টিমের প্রধান মারিয়া ভান কারখোভ জানিয়েছেন, এখনও ভাইরাসের বিবর্তন ঘটেছে।

ইতিমধ্যেই ওমিক্রনের কয়েকটি সাব স্ট্রেনের সন্ধান মিলেছে। যার মধ্যে বিএ-২ অত্যন্ত সংক্রামক। পরিসংখ্যান বলছে, গত সপ্তাহে গোটা বিশ্বে করোনার বলি হয়েছেন ৭৫ হাজার মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) স্পষ্ট জানিয়েছে, ওমিক্রনের উপসর্গ আদৌ কম নয়। তবে ডেল্টার তুলনায় উপসর্গ অনেকটাই কম। কারখোভ আরও বলেছেন, ওমিক্রনের ঢেউ এখন পূর্ব ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে প্রতি পাঁচজন ওমিক্রন আক্রান্তের মধ্যে একজন বিএ-২ স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। কোভিড প্রতিরোধে যথাযথ বিধিনিষেধ মেনে না চললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

আরও পড়ুন-তৃণমূল জাতীয় কর্ম সমিতির পরের বৈঠক দিল্লিতে, কী বিষয়ে আলোচনা?

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫,৯২০ জন। ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিয়েছে ৪৯২ জনের প্রাণ। সংক্রমণ ও মৃত্যু বৃহস্পতিবারের চেয়ে কম। কমেছে করোনা পজিটিভিটির হারও।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...