Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমান ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় মুখ খুললেন প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য্য। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি চিঠি লিখলেন তিনি।

২) তিন প্রধান ছাড়াই সোমবার থেকে শুরু হয়ে গেল কন‍্যাশ্রী কাপ। এদিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন‍্যাশ্রী কাপের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ‍্যোপাধ‍্যায়, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায়-সহ অনেকেই।

৩) ২৬ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ এবং টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা। সোমবার ১৮ জনের দল ঘোষণা করেছে তারা।

৪) চমকে দিলেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। এয়ারথিংস মাস্টার্সের অষ্টম রাউন্ডে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারালেন ভারতীয় এই তরুণ দাবাড়ু।

৫) মঙ্গলবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল । প্রতিপক্ষ শক্তিশালী মুম্বই সিটি এফসি । হেভিওয়েট মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জয়কেই পাখির চোখ লাল-হলুদ কোচ মারিও রিভেরার।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...