Sunday, May 10, 2026

বিক্ষুব্ধ কেউ নেই , সকলেই তৃণমূল পরিবারের সদস্য : অরূপ বিশ্বাস

Date:

Share post:

বিক্ষুব্ধ কেউ নেই, সকলেই তৃণমূল পরিবারের সদস্য। জলপাইগুড়িতে এসে এমন কথাই বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ভোট প্রচারে এসে জলপাইগুড়িতে কর্মিসভা করলেন যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস তথা তৃণমূলের জাতীয় কর্ম সমিতির কোষাধ্যক্ষ। এদিনের কর্মিসভায় জলপাইগুড়ি জেলার সর্বস্তরের নেতাকর্মীরা যেমন উপস্থিত ছিলেন । একই সঙ্গে উপস্থিত ছিলেন নির্দল হিসাবে মনোনয়ন জমা দিতে না পারা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মলয় বন্দ্যোপাধ্যায়। এদিন মন্ত্রীর হাত ধরে এক নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ বিশ্বাস বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কেন্দ্র করে আমাদের লড়াই। কে কত ভালো কাজ করে মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এই নিয়ে আমাদের লড়াই। কোনো বিক্ষুব্ধ নেই। যিনি টিকিট পাননি তিনিও বলছেন আমার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়।  যিনি পেয়েছেন তিনিও বলছেন আমার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়।”

 

Related articles

ISL: “নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে”, বিস্ফোরক অভিযোগ অস্কারের

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে...

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...