Wednesday, June 3, 2026

বিধানসভা অধিবেশন সংক্রান্ত আলোচনায় ফের টুইটে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

Date:

Share post:

রাজ্যের মুখ্যসচিব(Chief Secratary) হরিকৃষ্ণ দ্বিবেদিকে(Harikrishna Dwibedi) বৃহস্পতিবার রাজভবনে তলব করলেন রাজ্যপাল(Govornor) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। এদিন দুপুর ১২ টার মধ্যে মুখ্যসচিবকে রাজভবনে তলব করা হয়। টুইটে এদিন এই তলবের বিষয়টি প্রকাশ্যে এনে জগদীপ ধনকড় লিখেছেন বিধানসভা(Assembly) ডাকা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি নিয়ে তিনি মুখ্যসচিবের সঙ্গে আলোচনা চান। যদিও সরকারি অনুষ্ঠান থাকায় আজ রাজভবনে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে এদিন জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব। সময় সুযোগ মতো দেখা করবেন বলে জানিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে একটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে স্পষ্টভাবে তিনি জানান, বিধানসভার অধিবেশনের বিষয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে আলোচনা করতে চান তিনি। সেই কারণে বৃহস্পতিবার বেলা ১২ টার মধ্যে মুখ্যসচিবকে তলব করেছিলেন তিনি। কিন্তু সরকারি অনুষ্ঠানের কারণে আজই রাজভবন যেতে পারছেন না বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:Mamata: উচ্চশিক্ষায় অর্থ বাধা নয়, ঋণ দিতে এগিয়ে আসতে হবে ব্যাঙ্কগুলিকে: মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, রাজ্য ও রাজ্যপাল সঙ্ঘাত ক্রমশ গুরুতর আকার নিচ্ছে বাংলায়। সম্প্রতি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন সংক্রান্ত ফাইল রাজ্য মন্ত্রিসভার অনুমোদন নিয়ে তারপর পাঠাতে বলেছিলেন রাজ্যপাল। এবার ওই ফাইলটির জন্যই আর্থিক ব্যয় সংক্রান্ত তথ্য চেয়ে পাঠান ধনকড়। সেই বিতর্কের মাঝেই এদিন মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল ধনকড়। যদিও সরকারি অনুষ্ঠান থাকায় মুখ্যসচিব রাজভবনে যেতে পারবেন না বলে জানান গিয়েছে।

Related articles

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...