Saturday, March 14, 2026

Ukraine Russiaগুগুল ম্যাপ দেখে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যান: নাগরিকদের নির্দেশিকা ভারতীয় দূতাবাসের

Date:

Share post:

যুদ্ধ পরিস্থিতির জেরে ইউক্রেনে আটকে পড়েছে প্রায় ১৮ হাজার ভারতীয়। তারমধ্যে অধিকাংশই পড়ুয়া।সময় যত এগচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। বন্ধ আকাশপথও। তাই দেশে ফেরার কোনও পরিস্থিতিও নেই।এরইমধ্যে ইউক্রেনের ভারতীয় দূতাবাসের পরামর্শ, পরিস্থিতি ঘোরালো হলে গুগল ম্যাপ দেখে নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে চলে যান। ইউক্রেনের ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলি বোমা হামলা থেকে বাঁচার ক্ষেত্রে বিশেষ কার্যকরী হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে সদ্য জারি হওয়া নির্দেশিকায়।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার, ২৭০২ পয়েন্ট পড়ল সেনসেক্স

বৃহস্পতিবার পুতিন যুদ্ধ ঘোষণা করা মাত্রই আকাশপথ বন্ধ করে দেয় ইউক্রেন। যার জেরে ইউক্রেনে আটকে পড়ার ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ বন্ধ হয়ে যায়।এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে পড়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভারতীয়রা। তাঁদের উদ্দেশ্যেই ইউক্রেনের ভারতীয় দূতাবাস থেকে তৃতীয় নির্দেশিকা  জারি করা হল।


নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ইউক্রেনে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য বিকল্প উপায় খুঁজছে ভারত সরকার। কিন্তু তার আগে পর্যন্ত তাঁদের সামলে থাকারই পরামর্শ দেওয়া হল। তাঁদের বিনা প্রয়োজনে ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। পাশাপাশিই, গুরুত্বপূর্ণ নথিপত্র সর্বক্ষণ হাতের কাছে রাখতে বলা হয়েছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...