Thursday, May 7, 2026

Train Accident:অমানবিক দৃশ‍্য! প্ল্যাটফর্মে ভিড়ের মাঝেই দু’টুকরো হয়ে গেলেন যুবক

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে নিত্যযাত্রীদের ভিড়ের মাঝেই মালতিপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন ৩৫ বছরের এক যুবক। প্রতিদিনের মতই শিয়ালদহ-হাসনাবাদ আপ লোকাল(Sealdah- Hasnabad up local) মালতিপুর স্টেশনে(Malatipur Station) ঢুকছিল। অফিস টাইমের ব্যস্ততার মাঝে হঠাৎ মারাত্মক কাণ্ড। ট্রেনটা এগিয়ে আসতেই পিছন থেকে যাত্রীদের ঠেলে ট্রেনের(Train) সামনে ঝাঁপ দেয় ওই যুবক, নিমেষে দুটো টুকরো হয়ে যায় দেহ। শরীরের সামনের অংশ আটকে যায় ট্রেনের চাকার সঙ্গে। ওই অবস্থাতেই চলতে থাকে ট্রেন। মালতিপুর স্টেশনে(Malatipur Station) মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন অফিসযাত্রীরা।

Madhuri Dixit : ছোট পর্দায় মাধুরী ধামাকা, সুচিত্রা সেনের গানে তাল মেলাবেন ‘ধকধক গার্ল’

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকাল আটটা নাগাদ মালতিপুর স্টেশনের কাছে শিয়ালদা হাসনাবাদ আপ ট্রেন আসা মাত্রই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যেই মিশে থাকা যুবক ট্রেনের ঝাঁপ দেন। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। ট্রেনের চাকায় যুবকের মৃতদেহ টানতে টানতে ট্রেন হাড়োয়া স্টেশনে পৌঁছায়। এই অমানবিক দৃশ্য দেখে হকচকিয়ে যায় ট্রেনের যাত্রীরা। শিয়ালদহ-হাসনাবাদ বিভাগের আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। বেশ কিছুক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে রেলপুলিশের (Rail Police)আধিকারিকরা গিয়ে তড়িঘড়ি মৃতদেহ উদ্ধারের ব্যবস্থা করেন। মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখা হবে বলেই খবর। তবে সপ্তাহের ব্যস্ততম কাজের দিনে এমন ঘটনায় সাধারণ নিত্যযাত্রী রীতিমতো দুর্ভোগের শিকার হন।

 

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...