Thursday, May 7, 2026

মমতাকে দেখেই হারের ভয় পাচ্ছে বিজেপি: তৃণমূল নেত্রীকে পাশে নিয়ে হুঙ্কার অখিলেশের

Date:

Share post:

গতকালই টুইট বার্তায় অখিলেশ জানিয়েছিলেন “ভাজপা কে বিগড়ে হালাত হ্যায়/ কিউকি দিদি ভাইয়া সাথ হ্যায়।” এরপর বৃহস্পতিবার বারাণসীর জনসভায় তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) পাশে নিয়ে বিজেপির(BJP) বিরুদ্ধে সরব হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব(Akhilesh Yadav)। জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের মাটিতে পা রাখায় হারের ভয়ে ভীত বিজেপি। পাশাপাশি ভরসা পাচ্ছে সমাজবাদী পার্টি(SP) ও উত্তরপ্রদেশের(Uttar Pradesh) সাধারণ মানুষ।

এদিন বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ সভায় অংশ নিয়ে অখিলেশ যাদব বলেন, “উত্তরপ্রদেশের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হারের ভয় পাচ্ছে বিজেপি। ওদের মনে পড়ে যাচ্ছে বাংলায় সেই লজ্জাজনক হারের স্মৃতি।” সেই স্মৃতি স্মরণ করিয়ে অখিলেশ যাদব বলেন, “মমতা বাংলায় ঐতিহাসিক লড়াই করেছেন। বিজেপি (BJP) ওখানে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। সেই ভোটও মমতা জিতে এসেছেন। আপনি এখানে আসায় শুধু যে আমরাই আত্মবিশ্বাস পেলাম তাই নয়, গোটা রাজ্য ভরসা পেল।”

আরও পড়ুন:Mamata Banerjee -Uttar Pradesh : জয় শ্রীরামে আপত্তি নেই, কিন্তু আমি জয় সীয়ারাম বলব

পাশাপাশি যৌথ সভায় দাঁড়িয়ে বিজেপিকে ঝাঁঝালো সুরে আক্রমণ শানিয়ে অখিলেশ আরও বলেন, বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী পার্টি বিজেপি। এরা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের সব সম্পত্তি বেচে দিচ্ছে। এই সরকারের আমলে সর্বোচ্চ আকার নিয়েছে পেট্রোল-ডিজেল, গ্যাসের দাম। এরা ক্ষমতায় এসে ২০০ টাকায় পেট্রোল বিক্রি করছে। ৪০০ টাকার গ্যাস এখন হাজার টাকারও বেশি দামে কিনতে হচ্ছে মানুষকে। কৃষকদের জন্য কিছুই করেনি এরা, দেশে বেকারত্ব ভয়াবহ আকার নিয়েছে। এই বিজেপিকে মানুষ শাস্তি দেবে। পাশাপাশি তিনি আরও যোগ করেন, প্রথম ৫ পর্বের নির্বাচনেই বিজেপি বুঝে গিয়েছে ওরা হারছে। শেষ দুই পর্বে সমাজবাদী পার্টির জোট এত আসন পাবে যে বিজেপি ভাবতেই পারবে না।

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...