Sunday, May 3, 2026

সাময়িক যুদ্ধ বিরতি মানেনি রাশিয়া! লাগাতার গোলাবর্ষণ পুতিনের সেনার

Date:

Share post:

সাময়িক যুদ্ধ বিরতি মানেনি রাশিয়া (Russia- Ukraine Crisis)। ইউক্রেনের শহর মারিউপোলে লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়া সেনা বাহিনী। এমনই দাবি ইউক্রেনের প্রেসিন্ডেন্ট জেলেনস্কির দফতরের এক আধিকারিকের। এর পাল্টা দিয়েছে রাশিয়াও।

আরও পড়ুন-সুমিতে আটক পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন সরকার, সেফ করিডোরের জন্য আলোচনা জারি: বিদেশমন্ত্রক

আজভ সাগরের তীরে মারিউপোলের বাসিন্দাদের নিরাপদে দেশ ছাড়ায় সুযোগ দিতে দুই দেশের মধ্যে সমঝোতা মেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছিল ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। ইউক্রেন সরকারের দাবি, রাশিয়ার সেনাবাহিনী ওই সমঝোতা মানছে না। ফলে স্থগিত রাখা হয়েছে মারিউপোলের নাগরিকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ।

মারিউপোল ছাড়াও পূর্বের ভলনোভাখা-সহ বিভিন্ন এলাকায় রাশিয়া লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ইউক্রেন সরকারের। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের আধিকারিক কিরিলো টিমোশেঙ্কো জানান, “সাময়িক যুদ্ধবিরতি মানছে না রাশিয়া। মারিউপোল ও সংলগ্ন এলাকায় লাগাতার গোলা বর্ষণ করছে রাশিয়া।” তিনি বলেন, “সাধারণ মানুষ যাতে নিরাপদে মারিউপোল ছাড়তে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা করছি আমরা। যুদ্ধবিরতি নিয়ে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছি।”

আরও পড়ুন-অন এয়ারই রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের, বললেন, যুদ্ধে তাঁদের সায় নেই

এর পাল্টা দিয়ে রাশিয়া বলে, শুধু রুশ সেনা গোলাবর্ষণ করেনি। ইউক্রেনের সেনাও হামলা চালিয়েছে। আজ রাশিয়া- ইউক্রেন (Russia- Ukraine Crisis) যুদ্ধের দশম দিন। যুদ্ধ এখনও চলছে। সকালে রাশিয়া সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করলেও লাগারতার গোলাবর্ষণ করছে পুতিনের দেশ এমনিই অভিযোগ উঠেছে।

 

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...