Thursday, May 14, 2026

Mayapur: নৌকাবিহারে গঙ্গাডুবি,মৃত মায়াপুর ইসকনের ২ ভক্ত

Date:

Share post:

দোল উৎসবের মাঝেই মায়াপুরের ইসকনে দুই ভক্তের রহস্যমৃত্যু! প্রাথমিক তদন্তে খবর, ঘটনাটি ঘটেছে মায়াপুরের গঙ্গানগরে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মায়াপুরের ইসকনে। মায়াপুরের ছাড়ি গঙ্গায় ডুবে ওই যুবক ও যুবতীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর।

আরও পড়ুন:Anubrata Mondal:ফের হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত, শুক্রবার শুনানির সম্ভাবনা!

তদন্তে জানা গিয়েছে , মৃতের যুবকের নাম বিশ্বরূপ সাহা ওরফে মলয়(২১)। তিনি ইস্কনের ভক্ত ছিলেন। অন্যদিকে মৃত চিনা যুবতীর নাম লীলা অবতর দাস(২৫)। ইসকন সূত্রে খবর, ওই যুবক ভক্ত ইসকনে ভিডিও এডিটিংয়ের কাজ করতেন। আর চিনা যুবতী গত ২ বছর হল মায়াপুরে এসেছিলেন। ভক্তিশাস্ত্র নিয়ে পড়াশোনা করছিলেন। দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল।

পুলিশ সূত্রের খবর, ইসকনের ভক্ত ওই যুবক-যুবতী এদিন ছাড়ি গঙ্গায় রাখা জেলেদের একটি ছোট নৌকায় উঠেছিলেন। কিন্তু সেই নৌকাটির মধ্যে কোনও কারণে জল ঢুকে যায়, ফলে ডুবে যায় নৌকাটি। কিন্তু দুজনেই সাঁতার জানতেন বলে খবর। তাহলে কীভাবে তাঁরা জলে ডুবে গেলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।
স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে তাঁরা নিখোঁজ থাকায় তাঁদের খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে গঙ্গায় তল্লাশি চালিয়ে রাতেই প্রথমে জল থেকে উদ্ধার করা হয় ওই যুবককে। পরে উদ্ধার হয় ওই যুবতীকে। এরপর দুজনকেই স্থানীয় প্রাথমিক মায়াপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি দুটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...