Wednesday, May 13, 2026

Jasprit Bumrah: পন্থের মারমুখী ব‍্যাটিং-এর প্রশংসায় ঋষভ পন্থ

Date:

Share post:

টেস্ট (Test) ক্রিকেটে নতুন নজির গড়ছেন ভারতের (India) উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতীয়দের মধ্যে টেস্টে দ্রুততম অর্ধশতরান করছেন তিনি। ভেঙে ফেলেন কপিল দেবের (Kapil Dev) ৪০ বছরের পুরনো রেকর্ড। শ্রীল্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে মারমুখী ছিলেন তিনি। প্রথম ইনিংসে ৩৯ রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে ৫০ রান করেন তিনি। আর এই অর্ধশতরান আসতেই ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্টে দ্রুততম অর্ধশতরান করেছেন তিনি। পন্থের এই আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুগ্ধ সতীর্থ যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) । তিনি বলেন, সাজঘর থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা করে নামেন পন্থ।

সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন,” সবাই একরকম ভাবে খেলতে পারে না। পন্থের খেলার ধরনটাই ওরকম। পন্থ অন্য রকমের পরিকল্পনা করে খেলতে নামে। নিজের শক্তি অনুযায়ী খেলে। দলে সবাই যে এক ছন্দে খেলতে পারে না সেটা আমরা জানি। যত দিন যাচ্ছে তত অভিজ্ঞ হচ্ছে পন্থ। সাজঘর থেকেই আক্রমণাত্মক পরিকল্পনা করে খেলতে নামে ও। সেটা আমাদের জন্য ভাল।”

দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। প্রথম বল থেকেই মারমুখী মেজাজে দেখা যায় ভারতের উইকেটরক্ষককে। অর্ধশতরান করার পথে সাতটি চার ও দু’টি ছক্কা মারেন পন্থ। যদিও ৩১ বলে ৫০ করে বড় শট মারতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...