Monday, April 27, 2026

CWC বৈঠকে পাঞ্জাব হাতছাড়া হওয়ার কারণ ব্যাখ্যা করলেন সোনিয়া

Date:

Share post:

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে(assembly election) লজ্জাজনক হার হয়েছে কংগ্রেসের। চূড়ান্ত ভরাডুবির পর রবিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে(CWC) বসেছিল জাতীয় কংগ্রেস। সেখানে পাঞ্জাবে হারের কারণ ব্যাখ্যা করলেন কংগ্রেস(Congress) সভানেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi)।

সূত্রের খবর, বৈঠকে পাঞ্জাবে হারের কারণ হিসেবে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে দায়ি করেন সোনিয়া। জানান, বহু অভিযোগ আসার পরেও অমরিন্দরকে আড়াল করেছিলেন তিনি। এড়িয়ে গিয়েছিলেন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ। বৈঠকের সোনিয়া গান্ধী একথা স্বীকার করার পর এক কংগ্রেস নেতা জানান, ক্যাপ্টেন সাহেবের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী মনোভাব তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে নেতৃত্বর উচিত ছিল ক্যাপ্টেনকে সরিয়ে দেওয়া। হাইকমান্ডের অপেক্ষা করা উচিত হয়নি।

আরও পড়ুন:“আমি আসানসোলে বহিরাগত হলে বারাণসীতে মোদি কী?” এই যুক্তিতেই বিজেপিকে “খামোশ” করলেন শত্রুঘ্ন

ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনার বিষয়টি প্রকাশ্যে আসার পর কংগ্রেসকে পাল্টা জবাব দিতে সময় নেননি ক্যাপ্টেন অমরিন্দর সিং। পাল্টা সরাসরি গান্ধী পরিবার এবং সোনিয়া- রাহুল- প্রিয়াঙ্কার নেতৃত্বকে দায়ী করেন কংগ্রেসের লজ্জাজনক হারের জন্য। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, “কংগ্রেস কেবল পঞ্জাবে হারেনি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে লজ্জাজনক ফল করেছে।”

Related articles

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...

মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

হুগলির গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর যে হামলা হয়েছিল, তা বিজেপির গুণ্ডারাই চালিয়েছিল, এমনটাই রিপোর্টে জানাল আরামবাগ...

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...