Saturday, March 14, 2026

Accident:চলন্ত গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রৌঢ়ের

Date:

Share post:

গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু আচমকাই চলন্ত গাড়িতে হৃদরোগে আক্রান্ত হন গড়িয়ার এক প্রৌঢ়। সজোরে ধাক্কা মারেন রাস্তার পাশে একটি গাডরেলে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রানিকুঠিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, গার্ডরেলে গাড়িটি ধাক্কা মারার পর তারা সংজ্ঞাহীন অবস্থায় চালককে উদ্ধার করেন। তাঁর বুকে পাম্প করাও শুরু করেন এক ব্যক্তি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতাল সূত্রের খবর, রাস্তাতেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:বাজি ফাটানোর প্রতিবাদ করায় পরীক্ষার্থীর উপর ব্লেড হামলা, ২ অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি চালাতে চালাতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন ওই চালক। মৃতের নাম রণেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। বয়স আনুমানিক ৭৪ বছর। তিনি গড়িয়ার শ্রীরামপুরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি টালিগঞ্জ থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল। হঠাৎই রাস্তার ধারে গার্ডরেলে ধাক্কা মারে গাড়িটি। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। এরপর পুলিশ এসে তাঁকে হাসপাতালের ভর্তি করা হয়।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...