Thursday, June 4, 2026

রামপুরহাট কাণ্ড: ২৪ ঘন্টার মধ্যে সিটের রিপোর্ট তলব হাইকোর্টের, সঙ্গে একগুচ্ছ নির্দেশিকা

Date:

Share post:

২৪ ঘন্টার মধ্যে রামপুরহাট(Rampurhat) কাণ্ডের তদন্ত চালানো বিশেষ তদন্তকারী দল বা সিটকে(SIT) রিপোর্ট পেশ করতে হবে আদালতের কাছে। বুধবার অগ্নিকাণ্ডে ৮ মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা শুনানিতে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(KolkataHighCourt)। পাশাপাশি শুনানি শেষে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে আদালতে তলব।

এদিন হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিটকে রিপোর্ট দিতে হবে আদালতে। এই ঘটনায় তদন্ত কতটা এগিয়েছে তা খতিয়ে দেখবে আদালত। বৃহস্পতিবার দুপুর দু’টোর মধ্যে আদালতে জমা করতে হবে রিপোর্ট। কেস ডায়রি নিয়ে কোর্টে হাজির হতে হবে তদন্তকারী আধিকারিককে। পাশাপাশি আরও জানায়, যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার গোটা এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে। এবং ঘটনাস্থলের ভিডিও ফটো সংরক্ষণ করতে হবে। পাশাপাশি, কেন্দ্রীয় ফরেন্সিক দলকে ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত তথ্য প্রমাণ উদ্ধার করে পরীক্ষায় পাঠাতে হবে।

আরও পড়ুনরাজনীতির রং চড়ানোর চেষ্টা: রামপুরহাট কাণ্ডে এবার শাহ সাক্ষাতে তৃণমূল

পাশাপাশি ওই এলাকার গ্রামবাসীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বিজেপির আইনজীবীরা। সেই প্রেক্ষিতে এদিনের শুনানিতে এলাকাবাসী ও সমস্ত সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি ও আইজিকে। ঘটনায় মৃতদের ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি করারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

Related articles

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...