Sunday, March 15, 2026

Salman Khan:শিরোনামে সলমন! এবার আদালতের সমন গেল ভাইজানের কাছে

Date:

Share post:

বলিউডের (Bollywood) ‘দাবাং'(Dabang) ভাইজান সলমন খান (Salman Khan)আবার আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছেন। আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত(Andheri Magistrate Court) থেকে সমন পাঠানো হলো সলমন খানকে। ৫ এপ্রিল তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু কেন? জানা যাচ্ছে সাংবাদিক(journalist) পেটানোর অভিযোগে এই সমন তাঁর বিরুদ্ধে ।

The Kashmir Files:ব্যবসা কমল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির, আক্ষেপ করলেন ছবির পরিচালক

সলমন খান এই নামটার সাথে বিতর্ক যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। ফের আইনি বিপাকে সলমন খান (Salman Khan)। সলমনের নামে এমনিতেই একাধিক মামলা চলছে আদালতে, এসবের মধ্যেই ফের একবার আইনি সমস্যায় জড়ালেন ভাইজান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর আর খান মঙ্গলবার তাঁর আদেশে জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৫০৪ (শান্তি ভঙ্গের) এবং ৫০৬ (ভয় দেখানো) এর অধীনে ফৌজদারি মামলা জারি করা হয়েছে। ২০১৯ সালে সাংবাদিক অশোক পাণ্ডে সলমন খান ও দেহরক্ষী নওয়াজ শেখের বিরুদ্ধে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ আনেন। ঘটনার বিবরণে জানা ২০১৯ সালের ২৪ এপ্রিল, সলমন খান তাঁর দুই দেহরক্ষীর সঙ্গে সাইকেল চালাতে ব্যস্ত ছিলেন। আর সেইসময় গাড়িতে ক্যামেরাপার্সনদের সঙ্গে ছিলেন অশোক। সাংবাদিকের কথায়, সলমনের দেহরক্ষীদের অনুমতি নিয়েই তিনি ছবি তুলতে শুরু করেন। কিন্তু, এতে হঠাৎই রেগে যান ভাইজান। তারপরই তাঁর দেহরক্ষীরা অশোককে মারধর করেন। অভিনেতা নিজেও ওই সাংবাদিককে মারধোর করে মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন । এমনকি ওই সাংবাদিককে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনার পরে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। তাঁকে বারবার বলা হয়েছিল কোনও অপরাধই নাকি ঘটেনি। এরপরই তিনি আদালতে যান। আদালতের পক্ষ থেকে স্থানীয় থানাকে পুরো বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়। করোনার জন্য মামলাটির শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন আবার পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ায় ফের শুনানির দিন ধার্য করা হয়েছে।

তবে তিনি সলমন খান তাই মামলা যতই চলুক তিনি ভাইজান। তেলুগু ছবির সুপারস্টার চিরঞ্জীবীর আগামী ছবি ‘গডফাদার’-এ দেখা যাবে তাঁকে, আপাতত সেই নিয়েই ব্যস্ত তিনি।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...