Wednesday, June 3, 2026

রামপুরহাট ঘটনার নেপথ্যে শুভেন্দু অধিকারী? বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার

Date:

Share post:

রামপুরহাট ঘটনার নেপথ্যে রয়েছে ষড়যন্ত্র এমনটা আগেই দাবি করেছে রাজ্যের শাসকদল। এবার সে ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম জড়ালো। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar) আরও একবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্য তুলে ধরে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলেন।

জয়প্রকাশ (Jayprakash Majumdar) বলেন, “অতীতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন, আমরা আর একটা নন্দীগ্রাম যদি করে নিতে পারি, তাহলেই কেল্লাফতে! তাহলে ফের ৩৫৫ বা ৩৫৬ করা যেতে পারে। তখন শুভেন্দুবাবুকে (Suvendu Adhikari) বলেছিলাম, নন্দীগ্রামের (Nandigram) ঘটনায় রাষ্ট্রপতি শাসন হল না, আর এখন হবে। তখন শুভেন্দুবাবু উত্তরে যা বলেছিলেন, এই রামপুরহাটের ঘটনা যে বড় চক্রান্ত, তা মনে হতেই পারে।” এরপরই জয়প্রকাশ মজুমদার সংশয়ের সুরে বলেন, “নন্দীগ্রাম করে নেওয়ার সেই চিন্তা কি তখন থেকেই চলছিল? এমন একটা ঘটনা করার চেষ্টা করা হচ্ছিল কি যা নন্দীগ্রামকে মতোই হবে?”

আরও পড়ুন: রামপুরহাট ঘটনা : সাসপেন্ড গোয়েন্দা আধিকারিক, ১২ জন সিভিক ভলেন্টিয়ার

এদিন জয়প্রকাশ আরও বলেন, “এসব কোনও চক্রান্ত নয় তো? গতকালের শুভেন্দুর শারীরিক ভাষা দেখেছেন? তিনি কেন্দ্রের শাসক দলের একজন। কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে বলছেন, কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করবে।”

জয়প্রকাশ মজুমদার বুধবার সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও (Governor Jagdeep Dhankhar) একহাত নেন। বলেন, “রাজ্যপালের দফতর বিজেপির ঘাঁটি হয়ে উঠেছে, সেটা বিজেপিতে (BJP) থাকার সময় বুঝেছি। উত্তরপ্রদেশে লখিমপুরকাণ্ডে সেখানকার রাজ্যপালের ভূমিকা কি এমন ছিল? ছিল না।”



Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...