Saturday, March 14, 2026

ওদের শীতঘুম ভাঙছে না: বিরোধী জোটে কংগ্রেস প্রসঙ্গে তোপ কুণালের

Date:

Share post:

“দেশজুড়ে কংগ্রেসের একের পর এক ব্যর্থতাই বিজেপিকে(BJP) রাজনীতির ময়দানে সুবিধা করে দিচ্ছে।” শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেসকে এই ভাষাতেই কার্যত তুলোধনা করলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি জানালেন, কংগ্রেস তাদের শীতঘুম থেকে এখন বের হতে পারেনি।

এদিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেসকে ঝাঁঝালো সুরে আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, “কংগ্রেসের এই ব্যর্থতার সুযোগ বিজেপি নিয়েছে ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে। আর শুধু লোকসভা নির্বাচন নয়, বিভিন্ন রাজ্যের নির্বাচনেও বিজেপি কংগ্রেসের এই ব্যর্থতার সুযোগ নিয়েছে। কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর কোনও সদিচ্ছা নেই। বিজেপি বিরোধী আন্দোলনে কংগ্রেস বাধা হয়ে দাঁড়াচ্ছে। যে সব রাজ্যে বিজেপি বিরোধিতা চলছে কংগ্রেস তার ঔদ্ধত্য দেখিয়ে পরোক্ষভাবে বিজেপির সুবিধা করে দিচ্ছে।” এবিষয়ে রাজ্যের উদাহরণ টেনে তিনি আরও বলেন, বাংলায় বিজেপি যখন ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে ওঠে ঠিক সেই সময় কংগ্রেস- সিপিএমের সঙ্গে জোট বেধে ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে তৈরি হয়েছিল। যার ফলে তারা শূন্যে নেমে এসেছে।

আরও পড়ুন:Entertainment:প্রেমিকা ঐন্দ্রিলার জন্মদিনেই কি দাম্পত্যে প্রবেশের ঘোষণা তারকা জুটির?

পাশাপাশি কুণাল ঘোষ আরও জানান, “আমরা কোনওদিন বলিনি কংগ্রেসকে বাদ দিয়ে কোনও জোট হোক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে তাঁর বক্তব্য জানাতে গিয়ে বলেছেন, বিকল্প জোটের একটা চেহারা থাকুক। তার একটা স্টিয়ারিং কমিটি, নিয়মনীতি এবং যৌথ কর্মসূচি রাখা উচিত। কংগ্রেস তার শীতঘুম থেকেই বেরচ্ছে না। কংগ্রেসের গয়ংগচ্ছ ভাব দেখে তৃণমূল নেত্রী বলেছিলেন অন্যান্য যে বিজেপি বিরোধী দলগুলি আছে সেগুলিকে একজোট হয়ে একমঞ্চে আসতে হবে। দেখা যাচ্ছে তাঁর এই চিন্তা অন্য বিজেপি বিরোধী দলগুলির মধ্যেও প্রতিফলিত হচ্ছে। এখন কংগ্রেসের লাগাতার ব্যর্থতার জেরে বাকিতা যদি তৃণমূলকে বিকল্প শক্তিভাবে তবে তাদের এই ভাবনা সাধুবাদযোগ্য।”

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...