Thursday, May 14, 2026

বাবুলের হয়ে বৃহস্পতিবার বালিগঞ্জে প্রচার অভিষেকের

Date:

Share post:

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) হয়ে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বালিগঞ্জ (Ballygunge) ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত মিছিল করবেন তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে প্রচারের সময় ঠিক করছে তৃণমূল (TMC)। ইতিমধ্যে বাবুল সুপ্রিয়র হয়ে প্রচার গিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এবার প্রচার করতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার, দুপুর দুটোয় বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত রোড শো করবেন অভিষেক।

তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত বালিগঞ্জ বিধানসভা। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে এই আসনটি শূন্য। বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) সামনে রেখেই এখানে লড়াই চালাচ্ছে তৃণমূলে। বিপরীতে রাজনৈতিক ময়দানে একেবারে নতুন বিজেপি (BJP) প্রার্থী কেয়া ঘোষ। আর বামেদের ঘুঁটি সায়রা হালিম। তবে, বাবুলের জয়ের বিষয়ে এক প্রকার নিশ্চিত তৃণমূল।

আরও পড়ুন: রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের, আগেই ব্যবস্থা নিয়েছেন মমতা

তবে, প্রচারে বিরোধীদের সামান্য জমি ছাড়তেও নারাজ শাসকদল। সেই কারণে প্রচারে নামছেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর আগে অভিষেকের রোড শোগুলিতে জনজোয়ার দেখা গিয়েছিল। তাঁর ভাষণ শোনার জন্য বহুক্ষণ অপেক্ষা করেন মানুষ। এবারও অভিষেকের ভোকাল টনিক নেতা-কর্মী-সমর্থকদের উজ্জীবিত করবে বলে আশা তৃণমূলের।




Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...