Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রাক্তন ভারত তথা কিংবদন্তি ক্রিকেটার নরি কন্ট্রাক্টের মাথা থেকে অস্ত্রোপচারের মাধ্যমে সরানো হল লোহার প্লেট! ৬০ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার চার্লি গ্রিফিথের বাউন্সারে আঘাতে মাথার খুলি ভেঙে গিয়েছিল নরি কন্ট্রাক্টরের।

২) আইপিএলে মহেন্দ্র সিং ধোনির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক। নির্দেশ দেওয়া হল এই বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার। বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া’।

৩) আগামী ১২ এপ্রিল যুবভারতীতে শ্রীলঙ্কার  ব্লু স্টার এফসি-র বিরুদ্ধে এএফসি কাপের ম‍্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। তারই প্রস্তুতিতে ব‍্যস্ত বাগান ব্রিগেড। ধারে-ভারে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার ক্লাবটিকে সমীহ বাগান কোচ জুয়ান ফেরান্ডোর।

৪) আইপিএলের নিয়ম ভাঙার কারণে শাস্তি পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরাহ এবং কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা। আইপিএলের নিয়ম ভাঙার কারণে আর্থিক জরিমানার পাশাপাশি সতর্ক করাও হয়েছে দুই ক্রিকেটাররকে।

৫) পি ভি সিন্ধুর জয়যাত্রা অব্যাহত। কোরিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। ভারতীয় তারকা বৃহস্পতিবার হারালেন জাপানের আয়া ওহোরিকে। ম‍্যাচের ফলাফল ২১-১৫, ২১-১০।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...