Tuesday, May 12, 2026

হাঁসখালিকাণ্ডে রাজ্যপালকে শুভেন্দুর নালিশ, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব ধনকড়ের

Date:

Share post:

হাঁসখালিতে নাবালিকা রহস্য মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতেই সোমবার হাঁসখালি কাণ্ডে রাজভবনে গিয়ে রাজ্যপালের(Govornor) কাছে নালিশ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। এই পরই ঘটনার বিস্তারিত জানতে চেয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় হিংসা ও হাঁসখালির ঘটনায় রাজ্যপালকে অভিযোগ জানাতে রাজভবনে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে সাক্ষাতের পর এদিন টুইট করে হাঁসখালির ঘটনা এবং রামনবমীর হিংসা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন রাজ্যপাল। তাঁর দাবি, এই দুটি ঘটনাই রাজ্যের মুখ থুবড়ে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। মুখ্যসচিবকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, আগামী ১৩ এপ্রিলের মধ্যে এই দুটি ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দিতে হবে।

আরও পড়ুন:হুগলির ১২টি পুরসভার নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানদের সম্বর্ধনা কানাইপুর গ্রাম পঞ্চায়েতের

এদিকে হাঁসখালির ঘটনা প্রসঙ্গে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হাঁসখালিতে খুব খারাপ ঘটনা ঘটেছে। এখন যদি কোনও ছেলেমেয়ে, কেউ কারও সঙ্গে প্রেম করে, আমার পক্ষে তাকে আটকানো সম্ভব নয়। এটা উত্তরপ্রদেশ নয় যে লাভ জিহাদ করব। এটা তার স্বাধীনতা। হ্যাঁ এটা আমরা নিশ্চয়ই দেখব, যদি কেউ কোনও অন্যায় করে তার ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারির ক্ষেত্রে কোনও রং দেখা হচ্ছে না।

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...