Thursday, May 14, 2026

Hardik Pandya: ম‍্যাচ হারলেও হায়দারাবাদের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েন হার্দিক

Date:

Share post:

সোমবার আইপিএলে (IPL) সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন গুজরাত টাইটান্স (Gujrat Titans) অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে অর্ধশতরানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংস সাজাতে ম‍্যাচে ছয়ও মারেন গুজরাত অধিনায়ক। আর এখানেই অনন্য নজির গড়েন হার্দিক। এই ম্যাচেই আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম একশো ছয় মারার মাইল ফলক স্পর্শ করেন গুজরাত অধিনায়ক। দ্রুততম একশোটি ছয় মারার ক্ষেত্রে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হলেন তিনি। আইপিএলে একশোটি ছয় মারতে হার্দিক খেলেছেন ১০৪৬টি বল।

এদিকে হায়দরাবাদের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও, দলের খেলা নিয়ে চিন্তিত নন হার্দিক। হায়দরাবাদ ম‍্যাচ নিয়ে তিনি বলেন,” আমরা ১০ রান কম করেছিলাম। সেটাই তফাত করে দিল। আমাদের বোলাররাও ভাল বল করেছে। কিন্তু দু’ওভারে খেলা ঘুরে গেল। আইপিএলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। প্রতিটা খেলা টান টান হয়। কোনও ম্যাচ আমরা জিতব। কোনও ম্যাচ হারব। খেলায় তো হার-জিত আছেই।”

আরও পড়ুন:চ‍্যাহেল ঘটনায় নতুন মোড়, ফ্র্যাঙ্কলিনকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ডারহাম কাউন্টি ক্লাব

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...