Saturday, May 16, 2026

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ, উত্তেজনা বেহালায়

Date:

Share post:

একটি মেলা ও এলাকা দখলকে কেন্দ্র করে গতকাল রাত থেকে বেহালায় দুই গোষ্ঠীর সংঘর্ষ ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বেহালার চড়কতলা এলাকায় এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ আসলেও দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। পুলিশের সামনেই দুপক্ষের ইট বৃষ্টি চলে। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগও উঠেছে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে বাতিল অমিত শাহের বঙ্গ সফর! কারণ নিয়ে ধোঁয়াশা


জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাত দশটা নাগাদ শুরু হয় সংঘর্ষ। মেলা চলাকালীন মেলার কমিটির দায়িত্ব কার হাতে থাকবে সেই নিয়ে এলাকার দুটি গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। পরে তা ব্যাপক আকার ধারণ করে।

আজ, বুধবার সকালে নতুন করে উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে চড়কতলা মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। নতুন করে যাতে গন্ডগোল ছড়িয়ে না পড়ে, সেই কারণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...