Thursday, May 14, 2026

Covid Update: স্বস্তি দিয়ে খানিকটা কমল দেশের করোনা সংক্রমণ

Date:

Share post:

টানা কয়েকদিন চোখরাঙানির পর খানিকটা কমল দেশের করোনার দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ফের দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের অনেকটা নিচে নেমে এসেছে।

আরও পড়ুন:Rajasthan Royals: চ‍্যাহালই ম‍্যাচের রং পাল্টে দিয়েছে, কেকেআরের বিরুদ্ধে জয়ের পর বললেন রাজস্থান অধিনায়ক


মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪৭ জন। যা সোমবারের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যে রাজধানী দিল্লিতেই আক্রান্ত ৫০১ জন। যা আগের দিনের থেকে কিছুটা কম হলেও বেশ উদ্বেগজনক। চিন্তা বাড়াচ্ছে দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। আপাতত দেশে অ্যাকটিভ কেস রয়েছে ১১ হাজার ৮৬০। যা আগের দিনের তুলনায় ৩১৮ বেশি।যদিও মৃতের সংখ্যায় খানিকটা হলেও স্বস্তি মিলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে মাত্র একজনের।


রাজধানীতে আবার নতুন করে দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ৫০১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। দিল্লির পরেই রয়েছে হরিয়ানা। সেখানে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার জেরে তড়িঘড়ি মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে হরিয়ানা সরকার। আক্রান্তের সংখ্যা অনেকটা বেশি রয়েছে উত্তরপ্রদেশেও। কিন্তু তার বাইরে কোনো রাজ্যেই উদ্বেগের কোনো পরিস্থিতি নেই।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...