Wednesday, May 13, 2026

নেশামুক্তি কেন্দ্রে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

নেশামুক্তি (Free Drug Rehab) কেন্দ্রে যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত বেলঘরিয়া (Belgharia)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘরিয়ার যতীন দাস নগরে। নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালিয়েছেন মৃতের পরিবারের সদস্যদের।

জানা গিয়েছে, মৃত যুবক সুমন সরদার ছিলেন উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, খুব বেশি পরিমাণে মাদক সেবন করতেন সুমন। গত ২২ এপ্রিল অদ্ভুত আচরণ করায় তাঁকে বেলঘরিয়ার যতীনদাস নগরের নেশামুক্তি (Free Drug Rehab) কেন্দ্রে ভর্তির সিদ্ধান্ত নেয় পরিবার। ওইদিনই তাঁকে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে ওই নেশা মুক্তি কেন্দ্র থেকে সুমনের বাড়িতে ফোন করে জানানো হয় তাঁর মৃত্যুর খবর।

আরও পড়ুন-ধর্মীয় সম্মেলনে ঘৃণা ভাষণ: উত্তরাখণ্ড সরকারকে পদক্ষেপের নির্দেশ সুপ্রিমকোর্টের

সুমনের মৃত্যুর খবর পেয়ে নেশামুক্তি কেন্দ্রে হাজির হন যুবকের পরিবারের সদস্যরা। তাঁরা ওই কেন্দ্রের কর্মীদের উপর চড়াও হন। একই সঙ্গে তারা সেখানে ভাঙচুর চালান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। মৃতের পরিবারের অভিযোগ, ওই নেশামুক্তি কেন্দ্রে প্রায় দেড়শ জনকে আটকে রেখে অত্যাচার চালানো হচ্ছে।

সুমনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ওই নেশামুক্তি কেন্দ্রের সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।



Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...