Thursday, May 14, 2026

বিকাশরঞ্জনকে ‘বহিরাগত’ বলে সভায় ঢুকতে আপত্তি!

Date:

Share post:

কর্মিসভায় সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর (Bikash Ranjan Bhattacharya) বক্তৃতা দেওয়ার কথা থাকলেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্তৃপক্ষ তাঁকে ঢুকতে বাঁধা দেন বলে অভিযোগ। একই সঙ্গে তাঁকে বহিরাগত বলেও প্রতিবাদ জানানো হয়েছে বলেই জানা গিয়েছে।

সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সভায় অন্যতম বক্তা ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন সভায় বিকাশবাবুর আসা নিয়ে আপত্তির কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস এমনটাই অভিযোগ অ্যাসোসিয়েশনের। বলা হয়, কোনও বহিরাগতর ক্যাম্পাসে এসে বক্তৃতা দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষের সম্মতি নেই।

আরও পড়ুন-দুয়ারে সরকার: এসেছে যোগী রাজ্যের স্বীকৃতি, বুধবার জরুরি বৈঠক ডাকলেন মমতা

এ প্রসঙ্গে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নেতা অঞ্জন ঘোষ বলেন, বিকাশবাবু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। শুধু তাই নয়, তিনি ১০ বছর বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য ছিলেন। তাঁর কথায়, “বিকাশরঞ্জন ভট্টাচার্য কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত হন? তার পরেও বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ আপত্তির কথা জানান।”

তবে শেষ পর্যন্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) ওই সভায় বক্তৃতা দিয়েছেন। তিনি বলেন, “ওঁরা হয়তো আমায় ভয় পান। তাই ক্যাম্পাসে ঢুকতে দিতে চাইছিলেন না।”



Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...