Friday, March 6, 2026

Delhi:বৃষ্টির জন্য রাজধানীর নাম বদলের দাবি হিন্দু মহাসভার

Date:

Share post:

প্রখর গরমে হাঁসফাঁস অবস্থা চারপাশে, আজ আসবে কাল আসবে করেও আজ পর্যন্ত বৃষ্টির (Rain) দেখা নেই। তীব্র গরম থেকে বাঁচতে এবার সর্বভারতীয় হিন্দু মহাসভার দাওয়াই, বদলাতে হবে রাজধানী দিল্লির(Delhi) নাম। এমন দাবি তুলেছেন সর্বভারতীয় হিন্দু মহাসভার (All India Hindu Mahasabha) প্রধান চক্রপানি মহারাজ (Chakrapani Maharaj)।

রাজধানী দিল্লির নাম বদলের প্রস্তাব এনে নতুন বিতর্কের মুখে সর্বভারতীয় হিন্দু মহাসভা। চক্রপানি মহারাজ (Chakrapani Maharaj)দাবি করেছেন দিল্লির নাম বদল করলেই তীব্র গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে। তিনি জানান, দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ (Indraprastha)রাখলে তখন দিল্লিতে বৃষ্টি হবে । হিন্দু মহাসভার প্রধান জানান “তোমর রাজবংশের আমলে এক রাজার প্রাসাদের কয়েকটি পাইপ আলগা ছিল। সেই থেকে নাম হয়ে যায় ঢিলি। পরে সেটি হয়ে যায় দিল্লি। আমাদের বাড়িতে যখন কোনও সন্তানের জন্ম হয়, তখন আমরা প্রথা অনুযায়ী তার নামকরণ করি। একটি প্রাসাদের আলগা হয়ে যাওয়া পাইপ থেকে দিল্লির এরকম নাম হয়েছে। তাই এই নাম বদল করা উচিত। আমরা এই দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করব। কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানানো হবে।” মহাভারতে দিল্লির নাম ছিল ইন্দ্রপ্রস্থ। সেখানেই ছিল পাণ্ডবদের রাজধানী। সেই কারণে হিন্দুদের কাছে ইন্দ্রপ্রস্থ নামটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। সে কথা উল্লেখ করেই দিল্লির নাম বদলের দাবি জানিয়েছেন হিন্দু মহাসভা প্রধান।

এর আগে বুধবার দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্ত জানান যে তাঁদের দল দিল্লির ৪০টি গ্রামের একটি তালিকা তৈরি করেছে। এই গ্রামগুলির নাম বদল করতে হবে। গ্রামের মানুষই নাম বদলের দাবি করেছেন। কারণ, এই গ্রামগুলির নাম দাসত্বের প্রতীক বহন করে। তাই বিজেপি কাউন্সিলররা পুরসভায় গ্রামগুলির নাম বদলের প্রস্তাব পাশ করবেন। তারপর এমসিডি কমিশনারের মাধ্য়মে এই প্রস্তাব দিল্লি সরকারের কাছে পাঠানো হবে। উল্লেখ্য গত ডিসেম্বরে দক্ষিণ দিল্লি পুরসভার পক্ষ থেকে দিল্লি সরকারের কাছে নাম বদলের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু আম আদমি পার্টি (AAP) সরকার সেই প্রস্তাবে সাড়া দেয়নি। সেই কারণে বিজেপি সদস্যরা নিজেরাই গ্রামের নাম বদলে দিয়েছেন।

spot_img

Related articles

বিচারাধীন তালিকায় নাম! আত্মঘাতী যুবক, আতঙ্কে মৃত্যু বৃদ্ধার

এসআইআর-আতঙ্কে (SIR stress) মৃত্যু মিছিল অব্যাহত। শুক্রবার এল দুই মৃত্যুর খবর। কোচবিহারে বিষ খেয়ে আত্মঘাতী যুবক। নাম সামিনুর...

সৌরভের ভূমিকা বদল, দাদা এবার ‘সুপার বস’

টিভির পর্দায় দাদাগিরি অতীত, সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav ganguly) এবার বিগ বস। আগামী কয়েক মাস পরেই একটি বেসরকারি চ্যানেলে রিয়ালিটি শো-...

ঘরে ফেরার স্বস্তি: কলকাতা বিমানবন্দরে ইয়ালিনি-রাজের গলা জড়িয়ে আবেগপ্রবণ শুভশ্রী

মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ। দিনভর সাইরেনের আতঙ্ক। সব পেরিয়ে অবশেষে নিজের ঘরে ফেরা। স্বামী তো বটেই, ছোট্ট ইয়ালিনির সঙ্গে...

কী হবে সাপ্লিমেন্টারি তালিকার ভোটারদের: প্রতিদিন তালিকা প্রকাশের দাবিতে CEO-কে চিঠি অভিষেকের

সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পরে প্রতিনিয়ত অ্যাডজুডিকেশনের যাচাই পর্বের শেষে প্রকাশিত হবে...