Tuesday, March 31, 2026

Corona update: সামান্য স্বস্তি, কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ

Date:

Share post:

একদিন উদ্বেগ অপরদিন সামান্য স্বস্তি, এভাবেই নিত্যদিন ওঠানামা করছে দেশের করোনা গ্রাফ। রবিবার কিছুটা হলেও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা।

বিয়ে ভাঙা আটকাতে পরীক্ষার খাতায় কী করলেন ছাত্রী!

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৩,৩২৪ জন। গতকালের তুলনায় সামান্য হলেও কম। দৈনিক মৃত্যুর গ্রাফও নিম্নমুখী।কিন্তু এখনও চিন্তা বাড়াচ্ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা।

অন্যদিকে দিল্লির পরিস্থিতি এখনও আগের মতোই উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দিল্লিতেই ১ হাজার ৫১২ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ১৯ হাজার ৯২ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৮৪৩ জন।

দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, ফের সাইক্লোনের সম্ভাবনা! 

তবে উদ্বেগের মধ্যেও আশার আলো। দেশে সুস্থতার হার স্বস্তিজনক। কেন্দ্রের রিপোর্ট বলছে এখনও পর্যন্ত সারা দেশে মোট ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ২৫৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৮৯ কোটি ১৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে।

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...