Sunday, March 15, 2026

IPL: একনজরে চলতি আইপিএলে বাংলার ক্রিকেটারদের পারফরম্যান্স

Date:

Share post:

চলতি আইপিএলে ( IPL) রয়েছেন বাংলার ছ’জন ক্রিকেটার।  আইপিএলের মেগা নিলামে অংশ নিয়েছিলেন ১৪ জন ক্রিকেটার। কিন্তু তাদের মধ‍্যে আইপিএলে বিভিন্ন দলে সুযোগ পেয়েছে ছ’জন ক্রিকেটার। এরা হলেন, মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, শাহবাজ আহমেদ, আকাশ দীপ, ইশান পোড়েল ও ঋত্বিক চট্টোপাধ্যায়। চলতি আইপিএলে বাংলার ক্রিকেটাররা দাপটে সঙ্গে শামি, ঋদ্ধিরা। চলুন একনজরে দেখে নেওয়া যাক বাংলা দলের ক্রিকেটারদের পারফরম্যান্স।

চলতি আইপিএলে বেশ সুনামের সঙ্গে খেলছেন মহম্মদ শামি। গুজরাত টাইটান্স দলের সদস্য শামি। ন’টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ২৫ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। কলকাতার বিরুদ্ধে ২০ রানে দুই উইকেট পান বাংলার এই পেসার। ছন্দে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহাও। তিনিও রয়েছেন হার্দিক পান্ডিয়ার দলে। চার ম্যাচে ১৩৩রান করেছেন ঋদ্ধি। গড় ৩৩.২৫।  এর মধ্যে একটি ৬৮ রানের ইনিংসও রয়েছে তাঁর। মাত্র ৩৮ বলে ৬৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। নিজের পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই কীর্তি গড়েন তিনি। ঋদ্ধির ৬৮ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। তবে তার আগের পাঁচ ম্যাচে সুযোগ পাননি তিনি।

ভাল ব্যাট করছেন বাংলার আরেক ক্রিকেটার শাহবাজ আহমেদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে রয়েছেন এই অলরাউন্ডার। ১০ ম্যাচে ১৯৭ রান রয়েছে তাঁর। গড় ৩২.৮৩। সর্বোচ্চ রান ৪৫। তবে বোলার হিসেবে খুব ভাল পারফর্ম করতে পারেননি শাহাবাজ। ১০ ম্যাচে মাত্র ২টি উইকেট পেয়েছেন বাংলার এই অলরাউন্ডার।

ভালো খেলছেন বাংলার আকাশ দীপও। তিনিও আরসিবি দলে রয়েছেন। পাঁচটি ম্যাচ খেলে তিনি পেয়েছেন পাঁচটি উইকেট।

এরা মাঠে নেমে পারফরম্যান্স করলেও, এখনও একটাও ম্যাচে নামার সুযোগ পাননি বাংলার আরও দুই ক্রিকেটার ইশান পোড়েল ও ঋত্বিক চট্টোপাধ্যায়। দুই জনেই রয়েছেন পাঞ্জাব কিংসে।

আরও পড়ুন:Hardik Pandya: আইপিএলের অভিষেকে দুরন্ত পারফরম্যান্স গুজরাত টাইটান্সের, রহস্যটা কী? জানালেন দলের অধিনায়ক

 

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...