Sunday, March 29, 2026

যোগীরাজ্যের কলেজে হিজাব পরা ছাত্রীদের দেওয়া হল না সরকারি ট্যাবলেট

Date:

Share post:

কর্নাটকের(Karnataka) হিজাব বিতর্ক এবার যোগী রাজ্য উত্তরপ্রদেশে(UttarPradesh)। হিজাব পরার ‘অপরাধে’ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হলেন কলেজ ছাত্রীরা। যোগীরাজ্যের গাজিয়াবাদে(Gajiabad) এই ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ওই ছাত্রীদের অভিভাবকরা।

জানা গিয়েছে, গত সোমবার গাজিয়াবাদের মোদিনগর এলাকায় অবস্থিত গিন্নিদেবী কলেজে সরকারি প্রকল্পে পড়ুয়াদের ট্যাব বিলি চলছিল। সেখানেই হিজাব পরিহিতা ছাত্রীরা ট্যাবলেট নিতে এলে তাঁদের ট্যাব্লেট দিতে অস্বীকার করে কলেজ কর্তৃপক্ষ। এরপর ওই ছাত্রীরা ক্যাম্পাসের কাছে রাস্তা অবরোধ করে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্লোগান দিতে শুরু করে। যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে ট্যাব্লেট না দেওয়া প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের তরফে সাফাই দিয়ে জানানো হয়েছে, কলেজের পোশাক বিধি না মানার কারণে পড়ুয়াদের ট্যাবলেট দেওয়া হয়নি। এদিকে পড়ুয়াদের অভিযোগ ফ্রি ট্যাবলেটের বিষয়ে জানতে অধ্যক্ষের কাছে গেলে কলেজ কর্তৃপক্ষ তাঁদের হিজাব খুলে ফেলতে বলে। এদিকে কলেজের অধ্যক্ষ জানান, ট্যাবলেট বিতরণের সময়ে কিছু শিক্ষার্থী ইউনিফর্মে ছিল না তাই তাদের কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।




Related articles

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...

ভোটের প্রচারে আজ সন্দেশখালিতে অভিষেক, জনসভা মুর্শিদাবাদের নওদাতেও 

বঙ্গে ভোট শুরু হতে আর একমাসও বাকি নেই, জোরকদমে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। প্রতিদিন জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয়...

‘চৈতন্য রহস্য’, উৎপল সিনহার কলম 

জন্মদিন বা মৃত্যুদিন নয়, এ দুইয়ের মধ্যিখানে যা পড়ে থাকে সেটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কর্ম । এমন কথা বিদ্বজ্জনেরা...