Thursday, May 7, 2026

Indian Army : জম্মুতে আন্তর্জাতিক সীমানায় বিরাট সুড়ঙ্গের হদিশ পেল ভারতীয় সেনা

Date:

Share post:

বিরাট একটি সুড়ঙ্গের হদিশ পেল ভারতীয় সেনা। জম্মুর সাম্বায় আন্তর্জাতিক সীমানা বরাবর একটি এলাকায় বিরাট আকারের একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেল ভারতীয় সেনাবাহিনী৷ সুড়ঙ্গটি দিয়ে পাক জঙ্গিদের ভারতে প্রবেশ করানো হত এ নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ সুড়ঙ্গের একটি মুখ যেমন ভারতের ভূমিতে তেমনই অন্যপ্রান্ত একেবারেই পাকিস্তানের মাটিতে। ফলে দুই দেশের মধ্যে যাতায়াতের একটি সহজ -গোপন রাস্তা বানিয়েছিল জঙ্গিরা। কিন্তু ঠিক কবে থেকে এই সুড়ঙ্গ ব্যবহার হচ্ছে বা কবে এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে তা এখনো জানা যায়নি। কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বিএসএফ সুরঙ্গ টি বন্ধ করার কাজ শুরু করে দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে সাম্বা সেক্টর দিয়ে চোরাগোপ্তা জঙ্গি অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। শীতের মরশুমে বা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এই সাম্বা সেক্টরের পথ ধরেই পাকিস্তান জঙ্গিদের ভারতে পাঠায়। যদিও পাকিস্তানের তরফে কোনোদিনই এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি কিন্তু বৃহস্পতিবার ভারতীয় সেনা যে সুড়ঙ্গটির হদিশ পেয়েছে সেটি ঠিক পাক সেনার আউটপোস্টের উলটোদিকে অবস্থিত। ফলে পাকিস্তান যে ভারতে জঙ্গি পাঠানোর জন্য এই সুরঙ্গটি তৈরি করেছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...