Thursday, May 7, 2026

তৃণমূল সুপ্রিমোর চাপে প্রয়োগরাজের গণহত্যার অভিযোগ দায়ের NHRC-এর : দোলা

Date:

Share post:

প্রতিনিধি দল পাঠিয়ে, NHRC-এর চিঠি লিখে ও দলীয় নেতাদের পাঠিয়ে প্রয়াগরাজ গণহত্যার অভিযোগ দায়ের করার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অবশেষে চাপে পড়ে অভিযোগ দায়ের করল জাতীয় মানবাধিকার কমিশন। কয়েকদিন আগে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভয়ংকর গণহত্যা হয়। প্রাণ হারান এক শিশু-সহ একই পরিবারের বেশ কয়েকজনের। এই ঘটনায় দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়। যোগী সরকারের আইনশৃঙ্খলার চূড়ান্ত কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়ে। তারপরও নির্বিকার ছিল উত্তরপ্রদেশ প্রশাসন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সাংসদ দোলা সেন, সাকেত গোখেল, মমতাবালা ঠাকুর-সহ ৫ সদস্যের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যায় প্রয়াগরাজে।

পরে দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনে গোটা ঘটনা জানায় তৃণমূল। তাদের হস্তক্ষেপ দাবি করা হয়। অবশেষে সেই ঘটনায় অভিযোগ দায়ের করল তারা। দলের তরফেই বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ সমাজমাধ্যমে প্রয়াগরাজ গণহত্যা জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ দায়েরের খবর জানানো হয়। দলের তরফে প্রয়াগরাজ ও মানবাধিকার কমিশনে যে প্রতিনিধি দল গিয়েছিল তার অন্যতম প্রতিনিধি সাংসদ দোলা সেন জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক অবিসংবাদী নেত্রী তাঁকে ‘মোদিবাবু’-সহ সকলেই কাউন্ট করেন, করতে বাধ্য হন। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে গিয়েছিলাম প্রয়াগরাজের খেবরাজপুরে কী ঘটেছে তার সবটা জানিয়েছি। সেদিনই ওরা কেস ডায়েরি নং দিয়েছিলন। আজ অফিসিয়ালি কেস রেজিস্টার হল। আমরা খুশি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, তিনি আমাদের পাঠিয়েছিলেন তাই অভিযোগ নিতে ওরা বাধ্য হলেন।“ এই ঘটনায় উত্তরপ্রদেশের মানুষ খেবরাজপুরের মানুষ, গঙ্গাপারের মানুষ সুবিচার পাবেন বলে আশা দোলাদের।

আরও পড়ুন:ফের ধর্ষণের ঘটনা যোগীরাজ্যে, অপমানে আত্মহত্যা নাবালিকার

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...