Thursday, May 7, 2026

ধর্ষণের জেরে জন্মানো সন্তানকে দিতে হবে ক্ষতিপূরণ, রায় বোম্বে হাইকোর্টের

Date:

Share post:

ধর্ষণের (Rape) জেরে যে সন্তান জন্ম নিয়েছে তাঁর জন্মদাতাকে (প্রমাণসাপেক্ষে) সেই সন্তানকে দিতে হবে ক্ষতিপূরণ (Compensation)। এই মর্মে বৃহস্পতিবার যুগান্তকারী রায় দিল বোম্বে হাইকোর্ট (Bombay High Court)। আদালত জানিয়েছে, ধর্ষণের মতো অপরাধের কারণ স্বরূপ যে সন্তান জন্ম নিচ্ছে তাকে পরিস্থিতির শিকার বা ভিক্টিম (Victim) হিসেবে গণ্য করতে হবে।

জানা গেছে, ২০১৫ সালে দশম শ্রেণীর একটি ছাত্রী গর্ভবতী হয়ে পড়েন। মুম্বইয়ের সান্তাক্রুজ থানা যখন এটা জানতে পারে তখন মেয়েটির গর্ভে আটমাসের সন্তান। ওই বছর ৮ অক্টোবর একটি পুত্রের জন্ম দেওয়ার দুদিনের মাথায় মৃত্যু হয় কিশোরী মায়ের। এরপর পুলিশি তদন্তে মেয়েটির সন্তানের জন্মদাতা একজন ডিস্ক জকির সন্ধান মেলে।তাকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালে পসকো আইনে ,পসকো কোর্ট ৩৩ বছরের সেই ডিস্ক জকিকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে। এরপর ডি এন এ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় ওই ব্যক্তিই শিশুটির জন্মদাতা।

এই ঘটনার পরেই আদলতের এই যুগান্তকারী রায়দান। ডিস্ক জকিকে আদালত ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। জাস্টিস সুধান যাদব এবং জাস্টিস পৃথ্বীরাজ চৌহানের ডিভিশন বেঞ্চ জানতে পারেন যে ওই শিশুটিকে অভিযুক্ত এবং নির্যাতিতার পরিবার ছেড়ে চলে গিয়েছিল। শিশুটি এখন অনাথ আশ্রমে রয়েছে। তাই সেই ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের আইনি হকদার হলো ওই শিশুটি।

প্রসঙ্গত যুগান্তকারী রায়তে সম্মতি দিয়ে ওই যুবক চার মাসের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে রাজি হয়েছে। এর জেরে তার যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে ১০ বছর করেছে আদালত।

 

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...