Friday, May 8, 2026

Berhampore Murder:ঠাণ্ডা মাথায় সুতপাকে খুনের পরিকল্পনা ছিল সুশান্তর

Date:

Share post:

বহরমপুরে(Berhampore) সুতপাকে খুনের (Murder) পর এবার একের পর এক তথ্য উগরে দিচ্ছেন সুশান্ত। পুলিশ হেফাজতে প্রথমে মুখে কুলুপ আঁটলেও এবার জেরার মুখে একের পর এক স্বীকারোক্তি খুনি সুশান্তর। সুতপাকে খুনের আগে বহরমপুরের মেসে আশ্রয় নিয়েছিলেন সুশান্ত (Susanta)। পুলিশ(Police) হেফাজতে এ বার নিজেই জানালেন সেই কথা।

KIFF এ আমন্ত্রণ-টানাপোড়েন: মিমির অভিযোগের পাল্টা রাজ

প্রেমের সম্পর্ক পরিণতি পায়নি,সেই আক্রোশেই কুপিয়ে খুন। মুর্শিদাবাদের(Murshidabad) বহরমপুরের ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যে মেসে সুতপা(Sutapa) থাকতেন সেই মেসে সোর্স মারফত রীতিমত নজরদারি চালাত সুশান্ত। নিজের প্ল্যান কার্যকরী করার জন্য দিন কয়েক আগে ময়দানে নেমেছিল খুনি সুশান্ত চৌধুরী। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে জেরা পর্ব চলার সময় কিছুটা অপ্রত্যাশিত ভাবেই বেশ কিছু নতুন তথ্য সামনে এনেছেন সুশান্ত। সোমবার সন্ধ্যায় সুতপাকে খুন করেন তিনি। সুশান্ত নিজেই জানিয়েছে, খুনের দিন কয়েক আগেই তাঁর বহরমপুরে আসা। শনিবার বহরমপুরের একটি মেসে থাকতে শুরু করেন তিনি। রবিবার চলে টানা নজরদারি, এরপর সোমবার সন্ধ্যার সময় আসল কাজ। পুলিশের কাছে অভিযুক্ত জানিয়েছেন সুতপাকে খুনের জন্য তৈরি হয়েই বহরমপুরের ওই মেসে আগমন। খুনের পর আবার ওই মেসে ফিরে গিয়ে, রক্তমাখা পোশাক পরিবর্তন করে নিয়ে, গাড়ি পাল্টে পাল্টে সে পালিয়ে যাওয়ার প্ল্যান করতে থাকেন । যদিও বহরমপুরে ঠিক কোথায় আশ্রয় নিয়েছিলেন সুশান্ত তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়।



Related articles

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...