Saturday, May 16, 2026

ঘরে আগুন, জীবন বাজি রেখে নবতিপর বৃদ্ধাকে বাঁচালেন ট্রাফিক পুলিশ

Date:

Share post:

দাউ দাউ করে ঘরে আগুন জ্বলছে। বাকি সবাই প্রাণ হাতে বেরিয়ে এলেও তিন তলার ঘরে আটকে নবতিপর এক বৃদ্ধা। অসহায় সিদ্ধাকে বাঁচাতে আবির্ভাব হলো হিরোর। এ কোনও সিনেমার গল্প নয়। একেবারে বাস্তব। এবং এখানে হিরো রুপোলি পর্দার কোনও সুপারস্টার নন, শ্যামবাজার ট্রাফিক গার্ডের ওসি, ইন্সপেক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chatterjee)।

কলকাতা পুলিশের স্যোসাল মিডিয়া একাউন্টে তুলে ধরা হয়েছে ট্রাফিক পুলিশের ওসির এই হিরো গিরির কথা। পাশাপাশি তুলে ধরা হয়েছে সেই ঘটনার ভিডিও ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি। “সকাল আন্দাজ সাড়ে সাতটা, শ্যামবাজার পাঁচমাথা মোড়ের খুব কাছেই আচার্য প্রফুল্লচন্দ্র রোডের ওপর এক তিনতলা বাড়ির সিঁড়ি সংলগ্ন একতলায় একটি দোকানের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। খবর পেয়েই দলবল নিয়ে ঘটনাস্থলে ছোটেন শ্যামবাজার(Shyambazar) ট্রাফিক গার্ডের ওসি, ইনস্পেক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি ও অ্যাডিশনাল ওসি, ইনস্পেক্টর সমীক সেনগুপ্ত, সঙ্গে সঙ্গেই পৌঁছান অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (ট্রাফিক) পি.আর.কুমার এবং শ্যামপুকুর থানার ওসি, ইনস্পেক্টর পরিতোষ ভাদুড়ী ও অ্যাডিশনাল ওসি, ইনস্পেক্টর দিলীপ সরকার। পৌঁছে দেখেন, দাউদাউ করে জ্বলছে একতলার রান্নাঘর, কিন্তু আসল ভয়ের কারণ তা নয়। জানা যায়, বাড়ির তিনতলায় একা থাকেন ৯৩ বছর বয়সী কল্পনা ধর। তাঁর ছেলে থাকেন বিদেশে। বৃদ্ধা হাঁটাচলা করতে পারেন না, সুতরাং সিঁড়ি বেয়ে নীচে নেমে আসার প্রশ্নই নেই।

আরও পড়ুন:নিজের পুরনো কেন্দ্রে গিয়ে কাশীপুর কাণ্ডে বিজেপিকে নিশানা বাবুলের

এই পর্যন্ত শুনে আর দেরি করেননি প্রসেনজিৎ। ধোঁয়ায় আচ্ছন্ন সিঁড়ি দিয়ে সোজা উঠে যান তিনতলায়, এবং কিছুক্ষণ পর কল্পনা দেবীকে নিজের পিঠে চাপিয়ে নীচে নেমে আসেন। আগাগোড়া তাঁর সঙ্গে ছিলেন কনস্টেবল শ্যামল সিং সর্দার। ততক্ষণে ধোঁয়া এতটাই গাঢ় হয়ে উঠেছে যে চারপাশ দেখা যায় না। কিন্তু প্রসেনজিতের কাজ তখনও শেষ হয়নি। মুখ ঢেকে এরপর আগুনের কেন্দ্রবিন্দু সেই রান্নাঘরে ঢুকে পড়েন তিনি, এবং যে সিলিন্ডার থেকে আগুন লাগে, সেটি বাইরে বের করে আনেন যাতে বিস্ফোরণ ঘটলেও বাড়ির ভিতরে না ঘটে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের গাড়ি, সুতরাং পরবর্তী পদক্ষেপ দমকল বিভাগই নেয়। সুখের কথা, এই ঘটনায় কেউ আহত হননি।” ইতিমধ্যেই কলকাতা পুলিশের এই রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।




 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...