Friday, May 15, 2026

রাজধানীতে পরপর গুলি! জখম ২

Date:

Share post:

দিল্লিতে শুটআউট। সিনেমার মত ভর সন্ধেয় ট্র্যাফিক সিগন্যালের সামনেই এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। পরপর ১০ রাউন্ড গুলিতে জখম হন ২ জন। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ভর সন্ধেয় রাজধানীর বুকে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন:রূপার পর সৌরভ নাকি ডোনা? বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে শাহের প্রথম পছন্দ কে?


দিল্লি পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে পশ্চিম দিল্লির সুভাষ নগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জখমদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।




জানা গেছে, শনিবার রাত ৮টা নাগাদ সুভাষ নগরের ট্রাফিক সিগন্যালে দাঁড়াতেই ব্যবসায়ী, অজয় চৌধুরী ও তাঁর ভাই জাসসা চৌধুরীর গাড়ি লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে তিন দুষ্কৃতী। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় সাদা একটি চারচাকাকে ঘিরে ধরে তিন দুষ্কৃতী। প্রকাশ্যেই গাড়ির ভিতরে থাকা দুজনের দিকে বন্দুক তাক করে তারা। এমন পরিস্থিতি দেখে ভয়ে শিউড়ে ওঠে সকলেরই। সামনে গার্ডরেল থাকায় ফের আগের জায়গায় ফিরে আসে গাড়িটি। শেষমেশ ইউটার্ন নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায়া গাড়িটি। চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে ভরসন্ধের এই ঘটনায় আতঙ্কে কাঁটা স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান দিল্লি পুলিশের পদস্থ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা।

দিল্লিতে প্রকাশ্যে শুটআউটের ঘটনা নতুন নয়। তবে এভাবে ভর সন্ধেয় ব্যবসায়ীকে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কেন এই গুলি, ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনও ঘটনা এর নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...