Thursday, May 14, 2026

Tiger Census  : শেষ হল বাঘ সুমারি, উত্তরের জঙ্গলে বসানো হচ্ছে ক্যামেরা

Date:

Share post:

চলতি বছরের বাঘ সুমারি শেষ হল। সারা দেশের  সঙ্গে উত্তরবঙ্গের তিনটি জঙ্গলেও  তিনদিন ধরে চলল এই বাঘ গণনার কাজ। বৃহস্পতিবার শুরু হয়েছিল। শেষ হল শনিবার। দীর্ঘ ২৪ বছর ফের  এ বছর বাঘ গণনা হল। বনদফতর সূত্রে জানা গিয়েছে বাঘের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চোরাশিকারীদের হাত থেকে বাঘদের রক্ষা করতে উত্তরবঙ্গের তিনটি জঙ্গলে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। বসানো হবে নজরদারি ক্যামেরাও। তিনটি উত্তরবঙ্গের গরুমারা, নেওড়াভ্যালি এবং চাপড়ামারির জঙ্গলে মোট ৩০টি দল এই গণনার কাজ করছে। বনকর্মীদের সঙ্গে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরাও এই দলে রয়েছেন। নেওড়াভ্যালিতে ১৩ টি  এবং গরুমারা ও চাপড়ামারিতে ১৬ টি দল কাজ করেছে। হেঁটে, হাতির পিঠে এবং ট্র্যাপ ক্যামেরা লাগিয়ে— এই তিন ভাবে গণনার কাজ হয়েছে। পাশাপাশি বাঘের মল এবং পায়ের ছাপও খতিয়ে দেখা হয়েছে।

বাঘ সুমারির কাজ চলার দরুন এই কদিন জঙ্গলে প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সকালের দুটি শিফটে সাধারণত পর্যটকদের জঙ্গল ঘুরিয়ে বাঘ দেখানো হয় । সে দুটি শিফট গত তিন দিন বন্ধ রাখা হয়েছি বলে বনদফতর সূত্রে জানানো হয়েছে।

 

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...