Sunday, April 5, 2026

Virat Kohli: ছন্দে নেই বিরাট , তবুও আইপিএলে রানের রেকর্ড কোহলির

Date:

Share post:

শুক্রবার পাঞ্জাব কিংসের ( Punjab Kings) বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। পাঞ্জাবের বিরুদ্ধে ২০ রান করতেই আইপিএলের (IPL) প্রথম ক্রিকেটার হিসেবে ৬৫০০ রান করে ফেললেন কোহলি।

চলতি আইপিএলে একেবারেই ছন্দে নেই কোহলি। তাঁর ব‍্যাটিং নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি বিরাটকে  বিশ্রাম নেওয়ার কথা বলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও। তবে এত খারাপ ফর্মের মাঝেও শুক্রবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের সময়ে তিনি আইপিএলের ইতিহাসে নয়া নজির গড়ে ফেললেন। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৬৫০০ রান করে রেকর্ড গড়লেন তিনি।

বিরাট কোহলির পরই দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। ধাওয়ান আইপিএলের ইতিহাসে আপাতত রয়েছে ৬০০০ রান। এছাড়া এই দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার।  যিনি এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলছেন, তাঁর সংগ্রহ আপতত ৫৮৭৬ রান। এবং মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ৫৮২৯ রান করে এই তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে।

চলতি আইপিএলে বিরাট কোহলি ১৩ ম্যাচ খেলে ১৯.৬৭ গড়ে মাত্র করেছেন ২৩৬ রান। স্ট্রাইকরেট ১১৩.৪৬। এ বার তিনি তিনটি গোল্ডেন ডাকও করে ফেলেছেন। যা নিঃসন্দেহে লজ্জার নজির।

আরও পড়ুন:I-League: আইলিগ ফয়সালার ম্যাচ, ইতিহাসের সামনে মহামেডান স্পোর্টিং ক্লাব

 

 

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...