Saturday, March 14, 2026

প্রেমে প্রত্যাখান!  ‘প্রাক্তন প্রেমিকার’ বাড়ির সামনে বোমাবাজি, আহত ৪

Date:

Share post:

বোমাবাজির অভিযোগ উঠল পাণ্ডবেশ্বরের এক যুবকের বিরুদ্ধে (Pandabeshwar)। না রাজনৈতিক দলাদলি নয়,প্রেমে প্রত্যাখাত হয়ে এমন কান্ড করেছেন অভিযুক্ত রাজীব বাউরি(Rajib Bauri)। প্রাক্তন প্রেমিকাকেই আবার চাই তাঁর। কাজেই সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে চাপ এবং হুমকি কোনও কিছুর কসুর রাখেন নি।শেষে প্রেমিকার বাড়িতে বোমা ছোড়েন তিনি। সেই বোমে চার জন আহত হয়েছেন বলে খবর মিলেছে। ঘটনার পর থেকেই ওই যুবক পলাতক বলে জানা গিয়েছে।

পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত জামুরিয়া ২ নম্বর ব্লকের ভুড়ি গ্রামের ডোম বাউরি পাড়ার ঘটেছে ঘটনাটি। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার অভিযুক্ত বোমা ছোড়েন। তাতে অল্প আহত হন চার জন। তাঁদের বাহাদুরপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:সিবিআই তদন্তে ক্ষোভ! সিজিও কমপ্লেক্সে অনশন-অবস্থানে মৃত বিজেপি কর্মী অভিজিতের দাদা

প্রসঙ্গত অভিযুক্ত রাজীব বাউরি পাড়ারই এক মেয়ের সঙ্গে প্রেম করতেন। কিন্তু এক বছর আগে সেই সম্পর্ক ভেঙে যায়।সম্পর্ক ভেঙে যাওয়ার পরও তাঁদের মেয়ের উপর ক্রমাগত চাপসৃষ্টি করছিলেন রাজীব।এই নিয়ে থানায় অভিযোগ করেছিল ওই মেয়েটির পরিবার। এমনকি সম্পর্ক না রাখলে মেয়েকে রাজীব না কী প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। অভিযোগ জানানোর পরেও কিন্তু পুলিশ এতদিনেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারের। তার জেরেই এত বড় ঘটনা ঘটল বলে দাবি তাঁদের। পলাতক রাজীবকে খোঁজা শুরু করেছে পুলিশ।




spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...