Saturday, April 4, 2026

সাইমন্ডসের প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট দুনিয়ায়, শোকপ্রকাশ লক্ষণ, আখতারদের

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন অস্ট্রেলিয়ার ( Australia) ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস ( Andrew Symonds)। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই অলরাউন্ডার। মৃত্যু কালে বয়স হয়েছিল ৪৬ বছর। গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব। টুইট করে শোকপ্রকাশ ভিভিএস লক্ষণ, শোয়েব আখতার, অ‍্যাডাম গিলক্রিস্ট, হরভজন সিং থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার।

এদিন সাইমন্ডসের মৃত্যুতে ভারতের প্রাক্তন ক্রিকেটার লক্ষণ বলেন, “ভারতের সকালে ঘুম থেকে উঠে এই খবর শুনে চমকে গিয়েছি। আমার বন্ধু আপনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন। খুব খারাপ খবর এটি।”

সাইমন্ডসের মৃত্যুতে টুইট করে ভারতের প্রাক্তন স্পিনার হরভজন লেখেন, “অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে আমি হতস্তম্ভ। খুব তাড়াতাড়ি চলে গেলে। ওর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করি।”

সাইমন্ডসের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট টুইট করে লেখেন,”এটি সত্যি আঘাত দেয়। আপনার সবচেয়ে বিশ্বস্ত, মজার, প্রেমময় বন্ধুর কথা ভাবুন যে আপনার জন্য সবকিছু করতে পারে। তিনি হলেন রয়।”

 

পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার টুইট করে শোক প্রকাশ করেছেন।  তিনি লিখেছেন,”অস্ট্রেলিয়ায় একটি গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুর কথা শুনে অবাক। মাঠে এবং বাইরে আমাদের একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। তার পরিবারের পাশে থেকে তার জন্য প্রার্থনা করব।”

টুইট করে শোক প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, মাইকেল ভন।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...