Monday, February 2, 2026

পুরনো মেধাতালিকায় নাম থাকা সকলের চাকরি হবে, কোর্টকে জানাল রাজ্য

Date:

Share post:

পুরনো মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও যাঁরা চাকরি পাননি, তাঁরা সকলেই  শীঘ্রই চাকরি পাবেন। শুক্রবার কলকাতা হাই কোর্টে এমনটাই জানাল এসএসসি কর্তৃপক্ষ। ২০১৬ সালের প্যানেলের ওয়েটিং লিস্টে নাম থাকা  সকলেরই চাকরি হবে।   রাজ্য মন্ত্রিসভা স্কুলে নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়ার পরেই কমিশন নবম-দশম এবং একাদশ-দ্বাদশে নিয়োগের প্রস্তুতি নিতে শুরু করেছে।

বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে বলা হয়েছে রাজ্যে নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে নবম-দশমে ১,৯৩২টি এবং একাদশ-দ্বাদশে ২৪৭টি পদ তৈরি করা হবে। এ ছাড়াও গ্রুপ সি-র জন্য ১,১০২টি এবং গ্রুপ ডি-র ১,৯৮০টি পদ রয়েছে। কর্মশিক্ষায় ৭৫০ এবং শারীরশিক্ষায় ৮৫০টি পদ রয়েছে। হাই কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে সরকারের তরফে।

আরও পড়ুন- ভারতের ভূখণ্ডে ঢুকে সেতু বানিয়েছে চিন, স্বীকার করল কেন্দ্র

spot_img

Related articles

SIR-হেনস্থার প্রতিবাদ: কালো চাদর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে মমতা, কালো পোশাকে অভিষেক-সহ অন্যান্যরা

পূর্ব নির্ধারিত সূচি মেনে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

প্রথম দিনে নির্বিঘ্নেই সম্পন্ন মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা ব্রাত্যর

মাধ্যমিক(Madhyamik) মানেই একরাশ উত্তেজনা আর নতুন স্বপ্নের হাতছানি। সোমবার থেকে শুরু হল ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা—মাধ্যমিক। সোমবার ছিল...

কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি ‘বঞ্চনা’! রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট তৃণমূল সাংসদদের

কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি ‘বঞ্চনা’র প্রতিবাদ। সোমবার, রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট করলেন তৃণমূল সাংসদরা (TMC MP)। মোদি...

প্রাক্তন স্বামীকে বেকার বলে তোপ, বিতর্কে ইতি টেনে ক্ষমা চাইলেন মেরি

বিতর্কে ইতি টানলেন মেরি কম (Mary Kom)! প্রাক্তন স্বামীর সঙ্গে তীব্র কাদা ছোড়াছুড়ি চলছিল কয়েক সপ্তাহ ধরেই। বিবাহ...