Wednesday, April 29, 2026

Sourav Ganguly: আইপিএলের সেরা ভ‍েন‍্যু ইডেন, টুইট করে জানালেন বিসিসিআই সভাপতি

Date:

Share post:

চলতি আইপিএলের (IPL)সেরা ভ‍েন‍্যু ইডেন (Eden)। বৃহস্পতিবার রাতে টুইট করে এমনটাই জানালেন স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রায় দু’বছর পর ইডেনে ফিরেছিল আইপিএল। গত ২৪ এবং ২৫ মে ক্রিকেটের নন্দনকাননে বসেছিল আইপিএলের প্রথম দুই প্লে-অফের ম‍্যাচ। আর সেই প্লে-অফের ম‍্যাচেই বাজিমাত ইডেনের। টুইট করে জানালেন মহারাজ।

বৃহস্পতিবার গভীর রাতে একটি টুইট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে দুটি ছবি পোস্ট করে তিনি লিখেন, “ইডেন সেরা ভেন্যু। দু’দিনে ৮০০ রান হল। দু’টি ম্যাচেরই ফলাফল নির্ধারিত হল শেষ ওভারে গিয়ে। একেবারে কার্পেটের মতো আউটফিল্ড। বিকেলে ঝড়বৃষ্টি হওয়া সত্ত্বেও সময়মতো ম্যাচ শুরু হল। স্টেডিয়ামের সব আসন ভর্তি। ঠিক যেন ছবির মতো। সত্যিই আইপিএলের প্লে-অফের জন্য ইডেনের থেকে ভাল মাঠ হতেই পারে না।”

চলতি আইপিএল করোনার কারণে মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল এবং পুণের এমসিএ স্টেডিয়াম, মহারাষ্ট্রের মোট ৪টি মাঠে খেলা হয়েছে। এরপরে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছে আইপিএল ২০২২-এর দু’টি প্লে-অফ ম্যাচ। আর এবার আইপিএল-এর বাকি দুই ম্যাচ আয়োজিত হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টডিয়ামে।

আরও পড়ুন:R Praggnanandhaa: ফাইনালে চিনের ডিং-এর কাছে হারলেন প্রজ্ঞানন্দ

 

 

Related articles

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...