Thursday, May 14, 2026

French Open: ফরাসি ওপেনে বিতর্ক, কোর্টে ছোড়া র‍্যাকেট লাগল এক খুদে দর্শকের মাথায়, ক্ষমা চান বেগু

Date:

Share post:

তুমুল বিতর্ক দেখা গেল ফরাসি ওপেনে (French Open)। ম‍্যাচ চলাকালীন হতাশায় কোর্টেই র‌্যাকেট ছুড়ে মারেন ইরিনা ক্যামেলিয়া বেগু (Irina Camelia Begu)। সেই র‍্যাকেট লাফিয়ে উঠে গিয়ে লাগে দর্শকাসনে বসা এক খুদে দর্শকের মাথায়। সঙ্গে সঙ্গে ব্যথায় কাঁদতে থাকে সে। গোটা ঘটনায় হতভম্ব দর্শক। হতভম্ব হয়ে যান ইরিনা ক্যামেলিয়া বেগু। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন চেয়ার আম্পায়ারও। ম‍্যাচ শেষে সবার কাছে ক্ষমা চান বেগু।

ঘটনার সূত্রপাত, ফরাসি ওপেনে একাতেরিনা আলেকজান্দ্রোভার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন। একাতেরিনা আলেকজান্দ্রোভার বিরুদ্ধে ম্যাচ চলছিল বেগুর। তৃতীয় সেটে একটি ব্রেক পয়েন্ট কাজে লাগাতে না পেরে র‌্যাকেট সজোরে কোর্টেই ছুড়ে মারেন বেগু। সেটিই গিয়ে এক খুদে সমর্থকের মাথায় লাগে। চেয়ার আম্পায়ার সঙ্গে সঙ্গে গিয়ে পরিস্থিতি দেখেন এবং ম্যাচের যিনি সুপারভাইজার তাঁকে বিষয়টি দেখতে বলেন। কিছুক্ষণ পর তিনি ফের খেলা শুরু করার নির্দেশ দেন। গোটা ঘটনার জন‍্য শাস্তি পান বেগু। জরিমানা করা হয় তাকে। ম্যাচের পর ওই খুদে সমর্থকের সঙ্গে গিয়ে কথাও বলেন বেগু। এই নিয়ে বেগু বলেন, “ওই মুহূর্তটা খুবই কঠিন ছিল। আমি র‌্যাকেট দিয়ে মোটেই কাউকে আঘাত করতে চাইনি। মাটিতে আঘাত করলে সেটা যে অতটা লাফিয়ে উঠতে পারে সেটা বুঝতেও পারিনি। খুব অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিলাম। এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। ক্ষমা চাইছি সবার কাছে।”

এই ম‍্যাচে রাশিয়ার আলেকজান্দ্রোভাকে ৬-৭, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেন বেগু।

আরও পড়ুন:Jos Buttler: আরসিবির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন বাটলার, টপকে গেলেন ওয়ার্নারকে

 

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...