Saturday, March 14, 2026

ভিআইপি রীতি ভাঙতে তৎপর পাঞ্জাব সরকার, ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার

Date:

Share post:

পাঞ্জাবের(Punjab) সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রশাসনিক স্তরে শোধনে মনোনিবেশ করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwan Singh man)। আর সেই লক্ষ্যে জোরকদমে শুরু হয়েছে কাজ। পূর্ব প্রতিশ্রুতি মত ভিআইপিদের(VIP) নিরাপত্তা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। শনিবার পাঞ্জাব সরকারের তরফে ঘোষণা করা হয়েছে রাজ্যের আরও ৪২৪ জন ভিআইপির নিরাপত্তা প্রত্যাহার(security withdraw) করা হবে।

পাঞ্জাবে ক্ষমতায় আসার পর গত এপ্রিল মাসে প্রথম দফায় ১৮৪ জন ভিআইপির নিরাপত্তা প্রত্যাহার করে আপ সরকার। যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক। এরপর মে মাসের শুরুতে ১২২ জন মন্ত্রী বিধায়কদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এই তালিকায় ছিলেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চান্নিও। নিরাপত্তা প্রত্যাহারের পর মুখ্যমন্ত্রী জানান, এই পদক্ষেপে অন্তত ৪০০ জন পুলিশকর্মী থানায় ফিরতে পেরেছেন। যা আইনশৃঙ্খলা রক্ষার কাজে লাগবে। এরপর তৃতীয় দফায় ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিল মান সরকার।

আরও পড়ুন:সন্ধে সাতটার পর আর কাজ করতে পারবেন না মহিলারা! যোগী রাজ্যের নয়া নির্দেশ নিয়ে বিতর্ক

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, পুলিশের কাজ মানুষকে পরিষেবা দেওয়া, ভিআইপিদের চিন্তা করা নয়। পাঞ্জাব সরকারের দাবি, এই নতুন সিদ্ধান্তের ফলে আরও বহু পুলিশকর্মীকে নিরাপত্তারক্ষীর কাজ করা থেকে মুক্ত করা যাবে। যা আইনশৃঙ্খলা রক্ষার্থে বড় ভূমিকা নিতে পারে।




spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...