Saturday, March 14, 2026

অনুব্রত-ঘনিষ্ঠ আউশগ্রামের নেতা অরূপ মিদ্যাকে  সিবিআই তলব

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা অরূপ মিদ্যাকে এবার তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অরূপ মিদ্যা পূর্ব বর্ধমানের আউশগ্রামের নেতা।  সি বি আই সূত্রের খবর , অরূপকে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছে। আগামী সপ্তাহেই তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় আদালতের নির্দেশে ইতিমধ্যেই  তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের প্রেক্ষিতেই অরূপকে জেরা করার জন্য তলব করেছে। এর আগে গরু ও কয়লা পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গাল হোসেনকেও জেরা করেছিল সিবিআই।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...